দুর্নীতি আড়াল করতেই ইস্তফা দিয়েছেন কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান-উপ প্রধান, অভিযোগ বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্নীতি আড়াল করতেই পঞ্চায়েতের প্রধান ও উপ-প্রধান সহ পদত্যাগ করল তৃণমূলের পঞ্চায়েতের সদস্যরা! যার জেরে নদিয়ার কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতে বর্তমানে অচলাবস্থা। গত সপ্তাহে বিধানসভায় পাশ হয়েছে পঞ্চায়েত সংক্রান্ত বিল। যাতে বলা হয়েছে, এবার থেকে অর্থ বরাদ্দে ও পঞ্চায়েতের যাবতীয় কাজে প্রধান নয়, সচিবই মূল দায়িত্ব থাকবেন। তারপরেই রাজ্যের একাধিক তৃণমূল চালিত পঞ্চায়েতে অচলাবস্থা দেখা যাচ্ছে। তেমনই বিজেপি সরকারের নতুন নীতির বিরুদ্ধে তোপ দেগে নদিয়ার কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতের প্রধান -উপ প্রধান সহ তৃণমূল কংগ্রেসের সদস্যরা পদত্যাগ করলেন।

তবে সেটা আদপে লোক দেখানো। বিরোধীদের দাবি পঞ্চায়েত প্রধান মদন ঘোষ ও উপ-প্রধান চম্পা বিশ্বাস বেশ কিছু দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাই তাঁরা পদত্যাগ করেছেন। দুজনেই কৃষ্ণগঞ্জের বিডিওর কাছে গিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। পাশাপাশি বেশ কয়েকজন তৃণমূলের পঞ্চায়েত সদস্যও পদত্যাগ করেছেন। কৃষ্ণগঞ্জে গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ২৩ । গত পঞ্চায়েত নির্বাচনে ১২টিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে ও ১১টিতে বিজেপি জয়লাভ করে। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে বোর্ড গঠন করে তৃণমূল। প্রধান নির্বাচিত হয়েছিলেন মদন ঘোষ। উপ-প্রধান হিসাবে চম্পা বিশ্বাসকে নির্বাচিত করা হয়েছিল। ক্ষমতার পালাবদল হতেই কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতের প্রধান এবং উপ-প্রধান বেশিরভাগ দিনই ছিলেন অনুপস্থিত। তেমনটাই অভিযোগ। এদিকে নতুন নিয়ম অনুযায়ী পঞ্চায়েতে এখন সব দায়িত্ব সচিবের কাঁধে। সেই হিসেবে গতকাল, বুধবার প্রথম দায়িত্ব পায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সচিবরা। আর এই ঘটনা সামনে আসতেই প্রধান এবং উপ-প্রধান পদ থেকে ইস্তফা দেন মদন ঘোষ ও চম্পা বিশ্বাস।

আরও পডুন: ধর্ষণ-খুনের ঘটনাকে ‘আত্মহত্যা’ দেখানোর অভিযোগ, সুবিচারের আশায় শুভেন্দুর দরবারে নির্যাতিতার মা

বর্তমানে প্রধান এবং উপ-প্রধানের ঘরে তালা দেওয়া রয়েছে। এ ব্যাপারে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম ঘোষ বলেন, ‘প্রধান বেশ কিছু দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। সরকার পরিবর্তন হওয়ায় পিঠ বাঁচাতেই প্রধান, উপ-প্রধান-সহ তৃণমূলের পঞ্চায়েতের সদস্যরা পদত্যাগ করেছেন। আগে আমরা দেখতাম তৃণমূলের আমলে যদি কোনও প্রধান বা কোনও দলের নেতা পদত্যাগ করত, সঙ্গে সঙ্গে বিডিও নতুন বোর্ড গঠন করে দিত। কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতে দুদিন ধরে প্রধান-উপপ্রধান নেই। বিডিও এখনও পর্যন্ত কোনও সদর্থক ভূমিকা পালন করছেন না। সাধারণ মানুষরা হয়রানি শিকার হচ্ছেন।

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম