দেবীপক্ষের সূচনাতেই কলকাতায় শ্যুটআউট, গার্ডেনরিচে গুলিতে মৃত ব্যক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি : দেবীপক্ষের সূচনাতেই কলকাতায় শ্যুটআউট। মহালয়ার দিন চারুমার্কেট থানা এলাকায় জিমে গুলি চালানোর পরে, প্রতিপদে গার্ডেনরিচে চলল গুলি। সোমবার শ্যুটআউটের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচের ডিসি বন্দর অফিসের কাছেই।

জানা গিয়েছে, সোমবার রাস্তার উপরেই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গুলিবদ্ধ দেহ দেখতে পাওয়া যায়। স্থানীয়রা গুলিরা আওয়াজ শুনতে পেয়ে ছুটে আসে।সেই সময় ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহের পাশেই পড়েছিল একটি বন্ধুক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পাশাপাশি ব্যক্তির একটি কালো রঙের ব্যাগ পাওয়া গেছে।

সেই ব্যাগের মধ্যে সমস্ত কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। যে বন্দুক উদ্ধার করা হয়েছে, সেটা নিয়ে উঠছে প্রশ্ন। ওই ব্যক্তি নিজেই আত্মঘাতী হয়েছে না, কেউ তাকে গুলি করেছে সেটা নিয়ে চলছে তল্লাশি। আত্মঘাতী হলে তার কাছে বন্ধুক কি করে এল? যে জায়গায় ঘটনাটি ঘটেছে, সেটি সিসিটিভির আওতার বাইরে। এরফলে ঘটনা ক্লু পেতে বেগ পেতে হচ্ছে তদন্তকারীদের।

মহালয়ার দিন চারু মার্কেট এলাকার এক জিমে ঢুকে মালিককে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। ভাগ্যের জোরে রক্ষা পেয়েছেন তিনি। এখনো সেই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। জমির মালিককে ভয় দেখাতে দুষ্কৃতীরা এসেছিল, নাকি মারতে এসেছিল তা জানা যায়নি। মহালয়ার পর প্রতিপদেও শহর কলকাতায় চলল গুলি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করার কাজ চলছে।

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

আজকের রাশিফল: পারিবারিক জীবনে ঝড়, সম্পর্কে ছেদ, দূরে ভ্রমণের সময়ে সজাগ থাকুন…

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা