নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভায় সই জাল কাণ্ডে আজ রবিবার (১৪ জুন) ফের সিআইডি মুখোমুখি হতে সময়ের আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে বেলা ১২টা নাগাদ হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই সিআইডি দফতরে পৌঁছে যান। এদিন একই বিষয়ে দুপুর তিনটের পর ডাকা হয়েছে কুণাল ঘোষকেও।   

সই জাল কাণ্ড নিয়ে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের তদন্তে সহযোগিতা করার জন্য অভিষেককে  নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশ মেনেই এদিন অভিষেক হাজিরা দিয়েছেন। আদালত আগেই জানিয়ে দিয়েছে  আগামী দু’সপ্তাহ সিআইডি তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারবে না।  রবিবার অভিষেক বেলা ১১টা ৪৩ মিনিট নাগাদ সিআইডি দফতরে পৌঁছে যান। সেখানে গিয়ে  তিনি হাজিরার খাতায় সই করার পর সিআইডি দফতরে প্রবেশ করেন। অভিষেকের হাজিরা ঘিরে ভবানী ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে  বাড়তি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। রয়েছে  র‌্যাফও।  

আরও পড়ুন: ‘তৃণমূলের ২২ সাংসদ আমার সঙ্গে,’ জোর গলায় দাবি কাকলির

এর আগে বৃহস্পতিবার (১১ জুন) সিআইডি আধিকারিকদের দীর্ঘ জেরার সম্মুখীন হয়েছিলেন অভিষেক। দিল্লি থেকে ফিরে কালীঘাট হয়ে পৌঁছে গিয়েছিলেন ভবানী ভবনে।  দীর্ঘ পাঁচ ঘন্টার বেশি সময় ছিলেন সিআইডির দফতরে। রাতের বেলা ভবানী ভবন থেকে বেড়িয়ে গিয়েছিলেন কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।  সূত্রের খবর, বহু প্রশ্নের সদুত্তর অভিষেকের থেকে পাওয়া যায়নি। সেইসব প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া তদন্তকারীরা। যার জন্য তাঁকে আবারও ডেকে পাঠানো হয়।    

বোমা রেখেছিল ভাড়াটে শামিম, রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে দাবি বাড়িমালিকের

কেন হঠাৎ উধাও হয়েছিলেন দময়ন্তী? উদ্ধার হতেই ফাঁস হল আসল সত্য

চিনে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের ২১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী