এবার SIR শুনানিতে ডাক পড়ল টুটু বসু সহ পরিবারের সদস্যদের

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার SIR শুনানিতে সপরিবারে ডাক পরল টুটু বসুর। একাধিক বিশিষ্ট ব্যক্তিদের নোটিশ দেওয়ার পর এবার এসআইআর -এর শুনানির নোটিশ পেলেন ময়দানের অভিভাবক নিচ্ছেন টুটু বসু(Tutu Bose)। সংসদ থেকে প্রাক্তন বিধায়ক নোবেল জয়ী দেশের হয়ে প্রতিনিধিত্ব করা খেলোয়াড় থেকে কেউই বাদ পড়ছেন না এসআইআর শুনানিতে। এবার সেই শুনানির তালিকায় যুক্ত হলেন স্বপন সাধন বসু (টুটু)(Swapan Sadhan B0se) ও তার ছেলে সৃঞ্জয় বসুর নাম। একই সঙ্গে তার পরিবারের অন্যান্য সদস্যদের আগামী ১৯ জানুয়ারি এসআইআর শুনানিতে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে। বাংলার ফুটবল টুটু বসু বড় অধ্যায় মোহনবাগানে প্রাক্তন সভাপতি তিনি পাশাপাশি তিনিই রাজ্যসভার প্রাক্তন সাংসদ তাঁর পুত্র সৃঞ্জয় বসুর(Srinjay Basu) ক্ষেত্রেও একই ছবি।

তিনিও প্রাক্তন সাংসদ এবং মোহনবাগান ক্লাবের বর্তমান সচিব। একই সঙ্গে কলকাতা প্রেস ক্লাবের মেম্বার। তাঁদের শুনানিতে ডাকা নিয়ে অবাক সকলে। টুটু বসু অসুস্থ তিনি যেতে পারবেন না । তাঁর নথি নিয়ে তার ছেলে সৃঞ্জয় বসু ও অন্যান্য পরিবারের সদস্যরা যাবেন।অমর্ত্য সেন, অলক মুখোপাধ্যায় ,তরুণ দে, মোহম্মদ সামি, লক্ষ্মীরতন শুক্লা ,মেহতাব হোসেন এইরকম বাংলার বিশিষ্ট ব্যক্তিদের শুনানিতে আগেই ডাকে নির্বাচন কমিশন। কমিশনের দাবি যাদের তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডেসক্রিপেন্সি ধরা পড়ছে তাদেরকেই নোটিশ পাঠিয়ে ডাকা হচ্ছে। এইরকমই অসংগতি ধরা পড়েছে টুটু বসুর এবং তার পরিবারের সদস্যদের ক্ষেত্রে। ১২ জানুয়ারি সোমবার রানী রাসমণি রোডে ভবানীপুর ক্লাবের সামনে প্রাক্তন ফুটবলাররা বিক্ষোভ দেখান।

এস আই আর এর নামে তাদেরকে হেনস্থা করা হচ্ছে বলে তারা অভিযোগ তোলেন। মানস ভট্টাচার্য ,অলোক মুখোপাধ্যায়, কম্পটন দত্তদের মত প্রাক্তন খেলোয়াড়দের পাশাপাশি অনেক নতুন ফুটবলাররা সেই বিক্ষোভে যোগ দেন। সকলের দাবি ,দু’বছরের কাজ দু মাসে করতে গিয়ে নির্বাচন কমিশন সাধারণ মানুষকে হেনস্থার মুখে ফেলছে। যারা দেশের হয়ে ঘাম ঝরিয়েছেন, তাঁদের নাগরিকত্ব প্রমাণ চাওয়া হচ্ছে। তৃণমূলের এক মুখপাত্র ক্ষোভ প্রকাশ করে বলেন ,বিজেপি ও নির্বাচন কমিশনকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছে। জানা গেছে, টুটু বসু বর্তমানে অসুস্থ। ঠিকমতো হাঁটতে পারেন না ।হুইল চেয়ারে করে তাঁকে যেতে হবে ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে শুনানি কেন্দ্রে ।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস