মেট্রো ধাঁচে স্মার্ট কার্ড এবার সরকারি বাসেও, যাওয়া যাবে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই

এই পরিষেবা পরিচালনা করবে বেসরকারি সংস্থা। রাজ্য জুড়ে প্রায় ২,৫০০ বাস চলে। সর্বত্রই যাওয়া যাবে একটি স্মার্ট কার্ডেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেট্রোর (Metro) ধাঁচেই স্মার্ট কার্ড (Smart Card) হচ্ছে সরকারি বাসেও। উদ্যোগ নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে শুরু হয়েছে কাজ। এই পরিষেবা পরিচালনা করবে বেসরকারি সংস্থা। রাজ্য জুড়ে প্রায় ২,৫০০ বাস চলে। সর্বত্রই যাওয়া যাবে একটি স্মার্ট কার্ডেই।

পরিবহণ দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গ পরিবহণ দফতরের প্রায় ৭০০ টি বাসকে স্মার্ট কার্ডের আওতায় আনার জন্য প্রস্তাব জমা পড়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গ পরিবহণ নগম মিলিয়ে রাজ্যে বাস (Bus) চলে প্রায় আড়াই হাজার। ধীরে ধীরে সমস্ত বাসকেই আনা হবে স্মার্ট কার্ডের আওতায়। একটি কার্ডেই যাতায়াত করা যাবে সর্বত্র।

জানা গিয়েছে, আগামী কয়েকমাসেই চালু হবে এই পরিষেবা। এই পরিষেবা চালু হলে দুর্নীতি আটকানো যাবে বলেও মনে করছে পরিবহণ দফতর। অভিযোগ আসে, অনেকে চোখ এড়িয়ে টিকিট কাটেন না। আবার অনেকে কম দূরত্বের টিকিট কেটে বেশি দূরে যান। আবার টিকিটের সংগৃহীত টাকা পুরোটাই সবসময় জমা পড়ে না দফতরে, বলেও অভিযোগ। স্মার্ট কার্ড হলে ডিজিট্যাল লেনদেনে স্বচ্ছতা আসবে। বাড়বে আয় এমনটাই মনে করছেন রাজ্যের পরিবহণমন্ত্রী (Transport Minister) ফিরহাদ হাকিম। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই হয়েছে বৈঠক। জানা গিয়েছে, স্মার্ট কার্ড নিতে হলে জমা দিতে হবে ডিপোজিট।  

‘দায়ী কে, আগে তা ঠিক হোক’, যন্তর মন্তরের অশান্তির ঘটনায় SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি

অর্থের অভাবে ভর্তি হতে পারেননি হাসপাতালে, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত দক্ষিণী অভিনেত্রী

বিয়ের কয়েকদিন পরই প্রকাশ্য রাস্তায় তুমুল ঝগড়া স্বামী-স্ত্রীর, ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক…

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার

কোনও বিক্ষোভকারীকে একা ছেড়ে যাব না, আশ্বাস ‘আরশোলা’ পার্টির মুখপাত্রের

প্রচণ্ড গরম থেকে রামলালাকে স্বস্তি দিতে অযোধ্যায় মন্দিরের গর্ভগৃহে বসছে এসি

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

লাশের পাশে গুটিসুটি মেরে শুয়ে ছিল, ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা