জীবন নিয়ে খেলা! ১২ বার ছোবল খেয়ে বাঁচলেও সাপের কামড়েই শেষ ‘সর্পবন্ধু’ মোজাহেরের জীবন

Share:

নিজস্ব প্রতিনিধি : দিনরাত সাপেদের নিয়ে পড়ে থাকতেন সর্পবন্ধু মোজেহার গাজি। সাপেদের বাঁচানোই একমাত্র লক্ষ্য ছিল তাঁর। এক নয়, দুই নয় দীর্ঘ ৪০ বছর ধরে করে আসছেন এই কাজ। সাপকে বাঁচাতে গিয়ে ছোবলও খেতে হয়েছে তাঁকে। এর আগে ১২ বার সাপের ছোবল খেয়েছিলেন এই সর্পবন্ধু। তবে আর শেষ রক্ষা হল না। মঙ্গলবার সাপকে খাওয়াতে গিয়েই ছোবল খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মোজেহার গাজি ৷

দক্ষিণ চব্বিশ পরগণার বাসিন্দা ছিলেন মোজেহার গাজি। মঙ্গলবার একটি সাপকে খাবার খাওয়াচ্ছিলেন তিনি। হঠাৎ সেই সাপটি আক্রমণাত্মক হয়ে ওঠে। ফনা তুলে ছোবল মারে মোজেহারকে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ডেবরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় প্রায় ৭০ বছর বয়সি মোজেহার গাজির ৷ ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷

সকলের কাছে ‘সর্পবন্ধু’ নামে পরিচিত ছিলেন তিনি। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সাপেদের উদ্ধার করার কাজ করতেন তিনি। সাপেদের প্রাণে না মারার জন্য জেলায় জেলায় গিয়ে সচেতনতামূলক প্রচার করতেন৷ সাপেদের নিয়ে সচেতনতা বাড়াতে করতেন প্রদর্শনী ৷ বিজ্ঞান মঞ্চের সদস্যও ছিলেন তিনি ৷ এককথায় সাপই ছিল তাঁর ধ্যানজ্ঞান৷ দীর্ঘ চল্লিশ বছর ধরে সাপেদের প্রাণ বাঁচানোই ছিল একমাত্র লক্ষ্য ছিল তাঁর৷

মোজেহার গাজির কাছে বেশ কয়েকটি সাপও রাখা ছিল ৷ পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের দনিচক এলাকাতেও একটি বাড়ি ছিল মোজেহার গাজির৷ সেই বাড়িতেই বেশ কয়েকটি সাপও রাখা ছিল৷ যেগুলি তিনি প্রদর্শনীতে দেখাতেন৷ তবে তাঁর মৃত্যুর পর তাঁর কাছে থাকা ওই সাপগুলির কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

গণহত্যায় প্ররোচনা! ফেরদৌস, মাহিয়া মাহি-সহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি