ফের সাপের হানা পুর ভবনে, আতঙ্কে থর হরি কম্প কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের সাপের আতঙ্কে থর হরি কম্প কলকাতা পুরসভায়। বুধবার সকালে কলকাতা পুরসভার সদর দফতরের প্রিন্টিং বিভাগে দু’ফুটের সাপটি দেখতে পাওয়া যায়। পুরকর্মীদের নজরেই বিষয়টি আসে প্রথমে। খবর ছড়াতেই চাঞ্চল্য পুরভবনে।

পুর সূত্রে খবর, বুধবার সকালে পুরসভার প্রিন্টিং বিভাগ খোলার কিছুক্ষণ পরেই  একটি সাপকে চেয়ার বেয়ে উঠতে দেখেন পুরকর্মীরা। সঙ্গে সঙ্গে হুলস্থুল পড়ে যায় ওই বিভাগে। ঘরে উপস্থিত সকলকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। সাপটি ধরতে বন দফতরে খবরও দেওয়া হয়েছে। বন দফতরকর্মী পৌঁছে গিয়েছেন। তাঁরাই সাপটিকে উদ্ধার করবে। সাপটি উদ্ধার না হওয়া পর্যন্ত পুরসভার প্রিন্টিং বিভাগ বন্ধ রাখার কথা বলা হয়েছে। তবে পুরকর্মীদের অনুমান সাপটি বিষধর নয়।

প্রসঙ্গত, পুরসভায় সাপের হানা নতুন নয়। গত বছর নভেম্বর মাসে কলকাতা পুরসভায় ডেপুটি মেয়রের ঘরে দেখা মিলেছিল বিষহরীর। তখনই আতঙ্ক ছড়িয়েছিল। ডেপুটি মেয়রের ঘরে সাপের দেখা মিললে আর কোথায় কোথায় সে হানা দিয়ে সেই নিয়েই আতঙ্ক ছড়িয়েছিল। পর পর দুদিন পুরসভায় দেখা গিয়েছিল সাপ। খাস কলকাতায় খোদ পুরসভায় ভিতরে এইভাবে সাপের দাপটে চিন্তায় পড়েছিল পুরদফতর। এই নিয়ে বৈঠক, আলোচনাও হয়েছে বিস্তর। এবার ফের পুরসভায় ফিরেছে সাপের আতঙ্ক।

শতবর্ষ প্রাচীন ঐতিহ্যপূর্ণ এই পুরসভার বিল্ডিংয়ে ইঁদুরের আতঙ্ক বহুদিনের। নানান আকারের ও প্রকারের ইঁদুরের দেখা মেলে এখানে। বহু পুরানো বাড়ি হওয়ায় ইঁদুরের দৌড়াত্ব বেড়েছে। পাশাপাশি ভাম, বিষাক্ত সাপ আস্তানা গড়েছে এখানে। সেই কারণেই মাঝে মধ্যেই পুরসভায় হানা দিচ্ছে সাপ। পুরকর্মীদের মধ্যে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ গিয়েছিল, মৃত্যুর পর আন্তর্জাতিক সম্মান পেলেন এই সাংবাদিক

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর