উত্তর সিকিম ও দক্ষিণ সিকিমে ব্যাপক তুষারপাত, খুশি পর্যটকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক সেই পূর্বাভাস অনুযায়ী সিকিমে শুরু হল তুষারপাত। আর তুষারপাত শুরু হতেই খুশিতে মেতে উঠলেন পর্যটকরা। বলা যেতে পারে পর্যটকদের কাছে বাড়তি পাওনা। জানা গিয়েছে উত্তর সিকিম(North Sikkim) ও দক্ষিণ সিকিমের একাধিক জায়গায় বৃহস্পতিবার সকাল থেকে তুষারপাত হয়েছে। আর এতটাই তুষারপাত যার কারণে রাস্তা থেকে শুরু করে বাড়ি, গাড়ি সমস্তটাই বরফের চাদরে মুড়ে গিয়েছে। তুষারপাতের(Snow Fall) কারণে বেশিরভাগ রাস্তায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। যদিও সেই রাস্তা চলাচলের উপযোগী করতে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করছে বর্ডার রোড অর্গানাইজেশন।

কোন কোন জায়গায় মেশিন দিয়েও বরফ সরানোর কাজ করছেন তারা। পর্যটকদের কথা মাথায় রেখে আপাতত বন্ধ রাখা হয়েছে ছাঙ্গু ও নাথুলা যাওয়ার রাস্তা। পর্যটকরা পায়ে হেঁটে বরফের ওপর দিয়ে এই মনোরম পরিবেশ ও আবহাওয়া উপভোগ করছে। এদিকে,  রাজ্যে ফের কমবে তাপমাত্রার পারদ। বিদায় লগ্নে দেখা দেবে শীতের দাপট। আগামিকাল শুক্রবার(১৪ ফেব্রুয়ারি)থেকে নামবে পারদ। আগামী রবিবার থেকে ফের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২ দিনে পারদ নামতে পারে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত। তারপর আবার তাপমাত্রা বাড়বে। ফেব্রুয়ারিতেই আনুষ্ঠানিক ভাবে বিদায় নেবে শীত।

এদিকে রাজ্যের সাত জেলায় ঘন কুয়াশার(Deep Fog) সতর্কবার্তা জারি। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে। আজ বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি)দার্জিলিংয়ে হালকা বৃষ্টি এবং তুষারপাত হয়েছে।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে।কলকাতায় আরও বেড়েছে রাতের তাপমাত্রা। সকালে কুয়াশা ও আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা তৈরি হয়। সকালে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা ছিল।

সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল। আগামিকাল, শুক্রবার থেকে ফের নামবে তাপমাত্রা। তাপমাত্রা সামান্য নামবে। তবে শহরে শীতের আমেজ সেভাবে নাও ফিরতে পারে।আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি)কলকাতায় ঘরে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

হরমুজে ২০ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

আইনি প্রক্রিয়া অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক

হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের পথে হাঁটছে ইরান!

ডায়াবেটিস রোগীদের বড় স্বস্তি! রোজের পরিবর্তে সপ্তাহে একবার ইনসুলিনেই মিলবে ফল

হাঁটুর ব্যথায় নাজেহাল? পেইনকিলার ভুলে খাবারের তালিকায় রাখুন এই ৮ সুপারফুড

তাড়াহুড়ো করে ঋতব্রতকে বিরোধী দলনেতা কেন? অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন হাইকোর্টের

স্ত্রীকে খুন করে লাশ নিয়ে ৭০ কিমি গাড়ি চালিয়ে থানায় পৌঁছলেন ঘাতক স্বামী

আচমকাই হাসপাতালে ভর্তি অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, কেমন আছেন?

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন পিছিয়ে গেল

বিপর্যয় সামলে রুট-ডসনের চওড়া ব্যাটে ভর করে ২৫৮ রান তুলল ইংল্যান্ড

‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

‘পুজোগুলিতে রাজনৈতিক দখলদারি চলবে না,’ বিজেপি নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা শমীকের

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব