সোনাগাছিতে দুই ব্যক্তির কাছ থেকে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৪ যৌনকর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর কলকাতার নিষিদ্ধ পল্লী সোনাগাছিতে যারা যৌন লালসা মেটাতে যায় তাদেরকে ভয় দেখানো হয়। এই অভিযোগ দীর্ঘদিনের। ভয় দেখিয়ে তাদের টাকা পয়সা সব কেড়ে নেওয়া হয়। নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে হাতে থাকা সোনার আংটি কিংবা পকেটে থাকা দামি মোবাইল ফোন হাতিয়ে নেওয়া হয়। বেশ কিছু যৌনকর্মী এবং একটি চক্রের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ দীর্ঘদিন থেকে রয়েছে। স্থানীয় বটতলা ও জোড়াসাঁকো থানা মাঝেমধ্যে হানা দিলেও দুষ্কৃতীরা এই কাজ দীর্ঘদিন থেকে চালাচ্ছে। বেশ কয়েক মাস আগে রান্নার কাজে যুক্ত ভিন রাজ্যের এক ব্যক্তি গভীর রাতে বাড়ি ফেরার সময় দুর্গাচরণ মিত্র স্ট্রিটে তাকে মারধর করে সমস্ত কিছু কেড়ে নিয়েছিল এই দুষ্কৃতীর দল। সেই ঘটনায় কয়েকজন গ্রেফতার হলেও এই ছিনতাই প্রক্রিয়া চলছে দীর্ঘদিন ধরে। মূলত সেন্ট্রাল অ্যাভিনিউ এর ওপর দিয়ে সাধারণ মানুষজন যদি যাতায়াত করে সুযোগ বুঝে তাদের হাত ধরে টেনে নিয়ে একদল যৌনকর্মী এবং কিছু দুষ্কৃতী সন্ধ্যের পর থেকে লুটপাট চালায়।

গোয়েন্দা বিভাগের টহলদারি আগে চললেও বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে, পুজোর মরশুমে বাড়তি ডিউটির জন্য। বলে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। সম্প্রতি এইরকম দুটি ঘটনায় অভিযোগ হওয়ার পর মোট চারজনকে গ্রেফতার করেছে স্থানীয় বটতলা থানা। ধৃতদের নাম ঈসা দেব সুইটি বেগম , শর্বাণী ধর ও ময়না হালদার। ধৃতরা সকলেই পেশায় যৌনকর্মী। তাদের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন থেকে তারা সেখানে যৌনলালসা মিটাতে আসা বিশেষত বহিরাগতদের ভয় দেখিয়ে ছিনতাই করত। সম্প্রতি পুনের এক ব্যবসায়ীকে প্রবণ দেখিয়ে তারা নিষিদ্ধপল্লীর ভেতরে নিয়ে গিয়ে তাকে ভয় দেখিয়ে এবং বাড়িতে সব বলে দেওয়া হবে এই ভয় দেখিয়ে অনলাইনে টাকা ট্রান্সফার করতে চাপ দেয়। দফায় দফায় ওই ব্যবসায়ীর কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে ৫৫ হাজার টাকা তারা লুট করে। শুধু তাই নয় আরো এক ব্যক্তির সঙ্গে ঠিক একই ভাবে এই ধরনের ঘটনা ঘটিয়ে ৪৪ হাজার টাকা অনলাইনে মোবাইল ফোন থেকে লুট করে ওই যৌনকর্মীরা।

দুটি ঘটনাতেই বটতলা থানায় অভিযোগ দায়ের হয়। অবশেষে গ্রেপ্তার হয় ওই চার যৌনকর্মী। কিন্তু এর পেছনে ওই এলাকায় একটি বড় চক্র এবং একটি স্থানীয় ক্লাব প্রতিষ্ঠানের কিছু সদস্যের ইন্ধন রয়েছে। দীর্ঘদিন থেকে ওই এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে। এই ধরনের ঘটনা নিয়ে প্রতিবাদে স্বরূপ হয়েছে দুর্বার মহিলা সমিতি। তাদের স্পষ্ট দাবি এই ধরনের ঘটনার সঙ্গে যে যৌনকর্মীরা যুক্ত থাকবে দুর্বার মহিলা সমিতি তাদের সঙ্গে থাকবে না। স্থানীয় ১৮ নম্বর ওয়ার্ডের পুরপিতা সুনন্দা বিশ্বাস এই ব্যাপারে অবিলম্বে হস্তক্ষেপ করুন, এই দাবি তুলেছেন বাসিন্দারা। ইমাম-বক্স লেন, শুরকি গলি সহ দুর্গাচরণ মিত্র স্ট্রিট এর অন্যান্য যৌনকর্মীদের দাবি, এই ধরনের ঘটনা বন্ধ না হলে অনেকেই আগামী দিন সোনাগাছিতে যৌন লালসা মেটাতে আসবেন না, ভয় পেয়ে। একজনের জন্য সকল যৌনকর্মীদের বদনাম হবে। তারা রোজগারের জন্য রাস্তায় নেমেছে ছিনতাই এর জন্য নয়। তারা এই পেশাকে শ্রমিকের অধিকার দেওয়ার জন্য লড়াই করছে। সেখানে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক পুলিশ প্রশাসন।

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা