Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জনজীবন বিপর্যস্ত হওয়ায় দুঃখিত, দায় স্বীকার তারক সিংয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : রাতভর বৃষ্টির জেরে রীতিমত জলমগ্ন হয়ে পড়েছে শহর কলকাতা। শহরের বিভিন্ন রাস্তায় জল জমে নাজেহাল পরিস্থিতির শিকার হয়েছে নিত্যযাত্রীরা। জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে আগেই ব্যবস্থা নেওয়া হয়েছিল কলকাতা পুরস ভার পক্ষ থেকে। কিন্তু বৃষ্টির পরিমাণ এতটাই বেশি হয়েছে যে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং জানিয়েছেন, প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু জল জমে দুর্ভোগ হয়েছে।

তিনি জানিয়েছেন, জলযন্ত্রণার জেরে জনজীবন বিপর্যস্ত হওয়ায় দুঃখিত। প্রায় সাড়ে ৩৫০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হয়েছে শহরের বেশ কয়েকটি জায়গায়। যারজন্য় পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। কলাকাতর বেশ কয়েকটি জায়গায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। জল যাতে দ্রুত নেমে যায়, তার ব্যবস্থা নেওয়া হয়েছে। তৎপরতার সঙ্গে জল নামানোর কাজ চলছে।

সূত্রের খবর, মঙ্গলবার কলকাতা পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডের পামারবাজারে নিকাশির পরিস্থিতি দেখতে স্ট্রম ওয়াটার ফ্লো পাম্পিং স্টেশনে এসেছিলেন তারক সিং। সেখানেই তিনি বলেন, জল নিকাশির জন্য আগাম ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ায় জল জমেছে শহরে। মোট ৪টি পাম্পের মধ্যে ৩পাম্প চলছে। যে পাম্প দিয়ে জল নিষ্কাষণ করা হয়, সেগুলো খতিয়ে দেখলেন মেয়র পারিষদ তারক সিং। গোটা এসাকার পরিস্থিতি নিজে দেখেছেন তিনি।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত শহরে বৃষ্টির পরিমাণ- মানিকতলায় ৩১মিমি, দত্তবাগান ৩০মিমি, বীরপাড়া ৩৩মিমি, বালিগঞ্জ ৩৫ মিমি, চেতলা ২৫ মিমি, কালীঘাট ২৮ মিমি, যোধপুরপার্ক ১৩৩ মিমি, ধাপা ৩৪ মিমি, বেহালা ২৭.৪, জোকা ২১ মিমি। সমস্ত জায়গায় প্রবল বৃষ্টির কারণেই জল জমেছে শহরে।

আসানসোল দক্ষিণ থানার ওসিকে ক্লোজ, দায়িত্বে বিশ্বজিৎ মুখোপাধ্যায়

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’

সোনা-রুপোর বাজারে বড় ধস! এক ধাক্কায় কতটা কমল দাম? জানুন আপডেট

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা

কেরলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সন্তোষ নায়ার

মমতার কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পোড়ানো হল স্কুটার

পরিচারিকা থেকে MLA, জানুন বিজেপির কলিতা মাঝির অনুপ্রেরণামূলক যাত্রার গল্প

বিয়ের আসরে ডেলিভারি বয়কে ২১০০ টাকার নোটের মালা পরিয়ে দিলেন বর-কনে, ভিডিও ভাইরাল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১