দাদাকে হারিয়ে শেষ হাসি হাসলেন অভিরূপ নাথ

গত অর্থবর্ষে বাংলা থেকে যাঁরা অগ্রিম আয়কর জমা দিয়েছেন, তাঁদের মধ্যে প্রথম পাঁচজনের মধ্যে উঠে এসেছেন অভিরূপ নাথ ও সৌরভ গঙ্গোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী চমকে গেলেন তো! দাদা হেরে গেলেন। হ্যাঁ সত্যিই দাদা ফার্স্ট হতে পারলেন না। তিনি সেকেন্ড হয়েছেন। দাদা মানে আমাদের সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। আর তাঁকে হারিয়েছেন কে, না অভিরূপ নাথ। তবে এই লড়াই বাইশ গজের লড়াই নয়। এই লড়াই বাংলার(Bengal) বুকে দাঁড়িয়ে দেশের সরকারকে আগ্রিম আয়কর(Income Tax) প্রদানের লড়াই। সেখানেই দাদাকে হারিয়ে গোল দিলেন আরেক বাঙালি(Bengali) অভিরূপ নাথ। গত অর্থবর্ষে বাংলা থেকে যাঁরা অগ্রিম আয়কর জমা দিয়েছেন, তাঁদের মধ্যে থেকে সেরাদের নিয়ে একটি তালিকা তৈরি করেছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। সেই তালিকায় দীর্ঘদিন বাদে প্রথম পাঁচজনের মধ্যে উঠে এসেছে দুইজন বাঙালি। একজন অভিরূপ নাথ, অপরজন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজ্যে যখন গরুচুরি, কয়লাচুরি, চাকরিচুরির ঘটনায় জনআলোড়ন চলছে তখন এই দুই বাঙালির কর্মকৃতিত্ব বাংলার বুকে নিঃসন্দেহে এক খোলা টাটকা তাজা হাওয়া বয়ে নিয়ে এল।

ইনকাম ট্যাক্স যে ২৫০ জনের তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে বাংলায় এবার সর্বোচ্চ আগ্রিম আয়কর দাতা অভিরূপ নাথ। তিনি দিয়েছেন ১৮ কোটি ১০ লক্ষ টাকা আয়কর। ৫ম স্থানে আছেন আমাদের দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি দিয়েছেন ১৪ কোটি ৫১ লক্ষ টাকা। শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা দিয়েছেন ১৩ কোটি ৭৬ লক্ষ টাকা। রাজ্যের শাসক দলের নেতামন্ত্রী বিধায়ক-সাংসদদের দিকে বিরোধী রাজনৈতিক দলগুলি যখন কাদা ছেটাচ্ছে তখন শুনলে অবাক হবেন এই তালিকায় ঠাঁই পেয়েছেন তৃণমূলের দুই বিধায়কও। একজন জাকির হোসেন, অপরজন জাভেদ খান। জাকির রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও জাভেদ বর্তমান মন্ত্রী। জাকির দিয়েছেন ১ কোটি ৫৬ লক্ষ টাকা। তালিকায় তাঁর নাম ১৪৯ নম্বরে। জাভেদ খান রয়েছেন তালিকার ২১৮ নম্বরে। তিনি মিটিয়েছেন ৭৮ লক্ষ টাকা। তবে এই সব কিছু ছাড়িয়ে গিয়েছে দাদাকে হারিয়ে রাজ্যের সর্বোচ্চ করদাতা হয়ে ওঠা অভিরূপ নাথের উড়ান। একই সঙ্গে এই গর্ব বাঙালিরও। কেননা দীর্ঘদিন বাবদ এই প্রথম ৫’র তালিকা অবাঙালিদের দখলেই থাকত। সেই রেওয়াজ ভেঙে এবার উঠে এল জোড়া বাঙালির দাপট।

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের