বছরের শেষ দিনে দক্ষিণ দমদম পুরসভার ১৫ জন কাউন্সিলরের গণ ইস্তফা, রয়েছেন ব্রাত্য বসুর ঘনিষ্ঠ পুরপিতা

Share:

নিজস্ব প্রতিনিধি, দমদম: বছরের শেষ দিনে দক্ষিণ দমদম পুরসভায় তৃণমূলের পুরো বোর্ডে ধ্বস নেমেছে। বিধানসভা নির্বাচনের আগে আচমকা কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর ঘনিষ্ঠ। দেবাশীষ বন্দ্যোপাধ্যায়(Debashis Bandopadhay) কত পুরো ভোটে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন তারপর তিনি তৃণমূলে যোগদান করেছিলেন। তবে শুধু দেবাশীষ বন্দ্যোপাধ্যায় নন তার সঙ্গে আরো ১৪ জন তৃণমূল কাউন্সিলররা পদত্যাগ পত্র জমা দিয়েছেন পুরপ্রধান(Chairman) কস্তুরী চৌধুরীর কাছে।

একাধিক কাউন্সিলর এই পদত্যাগ পত্র জমা দেওয়ায় স্থানীয় নেতা কর্মীদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। সূত্রের খবর, স্থানীয় তৃণমূল নেতৃত্বের ওপরে ক্ষোভের দরুন এই গণইস্তফা। এদিকে ইস্তফা দেওয়ার পর দেবাশীষ বন্দ্যোপাধ্যায় বলেন দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে দলের মধ্যে চক্রান্ত চলছিল। তাই তিনি বেশ কিছুদিন আগে দলের জেলা সভাপতি পার্থ ভৌমিককে পদত্যাগ পত্র পাঠিয়েছেন। শুধু তাই নয় তিনি তার পদত্যাগ পত্র(Resgination Letter) ব্রাত্য বসুকেও(Bratya Basu) পাঠিয়েছেন। তিনি এই ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে বছরের শেষ দিনে এসডিও চেয়ারম্যান এর কাছে পদত্যাগ পত্র পেশ করেন।

তবে প্রথম দিন থেকে তিনি তৃণমূল কংগ্রেস করছেন। কাউন্সিলর পর থেকে পদত্যাগ করলেও তিনি দলে কর্মী হিসেবে কাজ করবেন। সিপিএমের আমলে তিনি মার খেয়ে তৃণমূলের পতাকা লাগিয়েছেন। দমদম টাউন তৃণমূল সভাপতি এবং পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত সেন শর্মা দেবাশীষ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে সমর্থন করেছেন। তিনিও জানিয়েছেন, এরপর তিনিও পদত্যাগ করবেন। এদিকে সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ দমদম পুরসভার প্রায় ১৭ জন কাউন্সিলর পদত্যাগের পথে হাঁটছেন।

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

মুম্বইকে ১৪৭ রানে বেঁধে রাখলেন অজিঙ্কা রাহানেরা

ঘুসুড়ির জে. এন. মুখার্জী রোডের বেহাল দশা, নতুন সরকারের দিকে তাকিয়ে এলাকাবাসী

অন্যের প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিক্কো পার্কে মজা করতে গিয়ে নিউমার্কেটে প্রতিবেশীর হাতে খুন যুবক

অশোকনগরে সাড়ে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় ২০ বছরের কারাদণ্ড ঘোষণা

দত্তপুকুরের পঞ্চায়েত উপপ্রধান মান্তু সাহা গ্রেফতার

বিধাননগরের তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দার তোলাবাজির অভিযোগে গ্রেফতার

লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, তৃণমূল নেতার বাড়ির সামনে গায়ে আগুন মহিলার

‘অনুপ্রবেশকারীদের সরাসরি BSF-এর হাতে তুলে দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

মেলানির জন্য ‘মেলোডি’ উপহার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী মোদি

‘প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব,’ বাগডোগরা বিমানবন্দরে পা রেখেই ঘোষণা শুভেন্দুর

মালতিপুরের তৃণমূল বিধায়কের মেয়ের স্কুলে ১৬ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বাকি, বিচ্ছিন্ন করা হল সংযোগ

‘তৃণমূল জমানায় মাদ্রাসায় নিয়োগে বৈধরা সুযোগ পায়নি,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

আগামী ২’ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায় প্রবল দুর্যোগ, সতর্কতা জারি