‘শান্তি বজায়ে ব্যর্থ’, ইউনূসের পুরস্কার ফিরিয়ে নেওয়ার পরোক্ষ দাবি বিমানের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অগ্নিগর্ভ বাংলাদেশ। প্রতিনিয়ত সেখানে হিন্দু এবং সংখ্যালঘুদের ওপর চলছে অত্যাচার। ওপার বাংলায় এই ঘটনায় বেশ ক্ষুব্ধ দিল্লি এবং রাজ্য সরকার। এই পরিস্থিতিতে এবার বাংলাদেশ  নিয়ে মুখ খুললেন বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জী। শুক্রবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দেশের শান্তি বজায় রাখাতে ব্যর্থ হয়েছে ইউনূস সরকার। তাই যারা নোবেল কমিটিতে  আছেন তারাই এখন  ইউনূসকে দেওয়া  পুরস্কার নিয়ে  চিন্তা- ভাবনা করবেন।‘

বাংলাদেশের প্রসঙ্গে বলতে গিয়ে বিধানসভার অধ্যক্ষ জানান,’ বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তা না হলেই ভালো হত। এটা বাঞ্ছনীয় নয়। আগে দুই দেশের মানুষ শান্তিতে বসবাস করত। বাংলার  যারা হিন্দু রয়েছেন তাদের অনেকের  পূর্বপুরুষ বাংলাদেশ থেকে এসেছেন। ‘ পাশাপাশি বাংলাদেশ প্রসঙ্গ  নিয়ে রাজ্য সরকারের সঙ্গে এক মত পোষণ করেছেন বিমান ব্যানার্জী।

উল্লেখ্য, গত ৬ অগস্ট বাংলাদেশে পতন হয়েছে হাসিনা সরকার। এরপরেই  দায়িত্ব  নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করে ইউনূস।  এরপর থেকেই বিপন্ন অবস্থা ওপার বাংলার।  লাগাতার সেখানে চলছে হিংসা। জামাত এবং পুলিশ হিন্দু মন্দির ভাঙচুর  থেকে শুরু করে সংখ্যালঘুদের ওপর চালাচ্ছে নির্মম অত্যাচার। একথায় বলা যায়, শাসন করার নামে উল্টে বাংলাদেশকে   ধ্বংসলীলা পরিণত করছেন মোল্লা ইউনূসের সংগঠন। আর তা নিয়েই এবার সরব হলেন বাংলার বিধানসভার অধ্যক্ষ।

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি