পুজোয় শিয়ালদা থেকে রাতভর লোকাল ট্রেন! সব স্টেশনে থামবে গ্যালোপিং

Share:

নিজস্ব প্রতিনিধি : আর মাত্র ১৮দিন। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। গোটা রাজ্যই মেতে উঠবে উৎসবের আনন্দে। পশ্চিমবঙ্গের বাইরে দেশ এমনকি বিদেশেও পুজো হয়। পুজোতে শহর কলকাতা ও রাজ্যে মানুষের ভিড় বাড়ে। পুজোর আগেই চালু হয়েছে কলকাতায় ইস্ট-ওয়েস্ট মেট্রো। পুজোর সময় এখানে ভিড় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই যাত্রী সুবিধার্থে উদ্যোগী হয়েছে পূর্ব রেল। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ষষ্ঠী থেকে দশমী শিয়ালহ ডিভিশনের সমস্ত শাখায় সব গ্যালোপিং ট্রেন সব স্টেশনে থামবে।

ইস্ট-ওয়েস্ট মেট্রো জুড়ে যাওয়ায় ভিড় বেড়েছে শিয়ালদা ডিভিশনে। এখনই খুব ভিড় হচ্ছে স্টেশনে। পুজোর সময় এই ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। পুজোর সময় সেই ভিড় সামল দেওয়ার জন্য শিয়ালদা ডিভিশনে যাতায়াত সহজ করতে একগুচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে। রেলপথে যাতায়াত করতে যাতে আর কোনও সমস্কয়া না হয়, তারজন্য ব্যবস্থা নিয়েছে পূর্বরেল।  সোমবার উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে শিয়ালদহ ডিভিশনে ডিআরএমে কনফারেন্স রুমে। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুজোর সময় গ্যালোপিং সব স্টেশনে থামার সঙ্গে আরও একধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সময় স্চেশনে অতিরিক্ত ১০টি মাবাইল ইউটিএস চলবে। থাকবে ১৭টি এটিভিএম। ২৪ ঘণ্টা রক্ষণাবেক্ষণের জন্য একজন অতিরিক্ত সার্ভস ইঞ্জিনিয়ার থাকবেন। ২১টি টিকিট বুকিং কাউন্টার খোলা রাখাস হবে। ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত শিয়ালদা স্টেশনের কার পার্কিং এলাকা বন্ধ রাখা হবে। পুজোর সময় সন্ধ্যা ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত শিয়ালদা স্টেশনে ট্রলি চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

যাঁরা ঠাকুর দেখতে আসবেন, তাঁদের জন্য খুলে  দেওয়া হচ্ছে ১ নম্বর প্ল্যাটফর্মের কাছে প্রফুল্লদ্বার। দূরপাল্লার যাত্রীদের জন্য শিয়ালদহ স্টেশনে নির্দিষ্ট নামার জায়গা থাকবে। যাতে তাঁরা ৯ এবং ১১-১৪ নম্বর প্ল্যাটফর্মের দিকে সহজেই যেতে পারেন। শিয়ালদহ ডিভিশনের সব স্টেশন থেকে অবিলম্বে সমস্ত নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। ভিড়ের জন্য শিয়ালদহ-কল্যাণী এবং বালিগঞ্জ-সোনারপুরের মধ্যে ঘন ঘন বিশেষ ট্রেন চলবে।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ