আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোহভঙ্গ! বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী

নিজস্ব প্রতিনিধি: মাত্র কয়েকমাসেই মোহভঙ্গ। বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্ট্যোপাধ্যায়। বৃহস্পতিবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে বিজেপি ছাড়ার কথা জানিয়েছেন অভিনেত্রী। বিজেপি ছাড়ার কারণ হিসেবে শ্রাবন্তী জানিয়েছেন, ‘বাংলার মানুষদের জন্য কিছু করার ও ভাবনার অভাব রয়েছে বিজেপির। এই দলের হয়ে গত নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছিলাম। তাঁর সঙ্গেই সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম।’ একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের মহাসচিব পার্থ চট্ট্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেহালা পশ্চিমে প্রার্থী হন শ্রাবন্তী। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করেন তিনি কিন্তু মমতা ম্যাজিকের সামনে শ্রাবন্তীর গ্ল্যামার ফিকে হয়ে যায়।

এমনিতেই বিজেপিতে শ্রাবন্তীর যোগের পর থেকেই ক্রমাগত আক্রমণ করতে থাকেন তথাগত রায়। বিশেষ করে ভোটের সময়েই তৃণমূল নেতা মদন মিত্রের সঙ্গে নৌকাবিহারে যাওয়ায় শ্রাবন্তীকে ‘নগরের নটী’ বলে সম্বোধন করেন বিজেপি নেতা তথাগত রায়। একুশের নির্বাচনে বিজেপির ভরাডুবির পড়ে নাম না করে কৈলাস বিজয়বর্গীয়কে দায়ী করে ক্রমাগত টুইট করতে থাকেন তথাগত। প্রত্যেক টুইটেই ইস্যু হিসেবে নাম উঠে আসে শ্রাবন্তীর। এতে সমাজে নিজের ইমেজ নষ্ট হচ্ছে বলে ঘনিষ্ঠমহলে আলোচনা করেন শ্রাবন্তী। তারপরেই বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নেন শ্রাবন্তী। একুশের নীলবাড়ির লড়াইয়ের ঠিক আগে, ১ মার্চ, বিজেপি-তে যোগ দেন শ্রাবন্তী। বেহালা পশ্চিম কেন্দ্রে তাঁকে প্রার্থী করে বিজেপি। কিন্তু নির্বাচনে হেরে যাওয়ার পর সেভাবে আর বিজেপির সঙ্গে যোগাযোগ রাখেন নি শ্রাবন্তী।

বৃহস্পতিবার সকালে বিজেপি ছাড়ার কথা বলে যে টুইট করেছেন শ্রাবন্তী, তাতে বাংলার উন্নয়নের কথা বলা রয়েছে। এতে আবার অন্য মানে খুঁজতে বসেছে রাজনৈতিক মহলের একাংশ। কেউ কেউ বলছেন শ্রাবন্তীর পরবর্তী রাজনৈতিক মঞ্চ হতে পারে তৃণমূল। কারণ তাঁর টলিউডের সতীর্থরা অনেকেই রয়েছেন ঘাসফুলে। যদিও গত সোমবার বিজয় সমাবেশে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ সত্ত্বেও হাজির ছিলেন না শ্রাবন্তী। অভিনেত্রীর ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, আর রাজনীতির কচকচানি নয়, শ্রাবন্তী চাইছে সিনেমাতে মনোনিবেশ করতে।

 

Published by:

Share Link:

More Releted News:

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

কেউ টালিগঞ্জে, কেউ বেহালায়, ভোট উৎসবে সামিল প্রসেনজিৎ থেকে জিৎ, কোয়েল, শ্রাবন্তী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ