এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ, ছয় সদস্যের সিট গঠন

Share:

নিজস্ব প্রতিনিধি: সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)- তদন্তে ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল নবান্ন। গত রবিবার এই ইনস্টিটিউটে ঠিক কী ঘটেছিল, সেই বিষয়টি খতিয়ে দেখবে তদন্তকারী দল। কলকাতা পুলিশের গোয়েন্দাপ্রধান অতিরিক্ত কমিশনার কুণাল আগরওয়ালের নেতৃত্বে তদন্ত শুরু হবে। নবান্নের তরফে সিট গঠনের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, এসআরএফটিআই-এর ঘটনার জেরে পঞ্চসায়র থানায় মোট তিনটি এফআইআর দায়ের হয়েছে। ওই মামলাগুলির ভিত্তিতেই তদন্ত করবে তদন্তকারী দল। 

ছয় সদস্যের সিটে কুণাল অগ্রবাল ছাড়াও রয়েছেন গোয়েন্দা বিভাগের ডিসি (ডিসিডিডি) স্পর্ষ নিলাঙ্গী এবং রাজ্য গোয়েন্দা বিভাগের (সিআইডি) ডিএসপি পদমর্যাদার আধিকারিক কৌশিক ঘোষ। কলকাতা পুলিশের আরও তিন আধিকারিক সলিল রায়, তুষারকান্তি ঘোষ এবং হীরক দলপতিও তদন্তকারী দলের সদস্য। তদন্তের প্রয়োজনে রাজ্য পুলিশ কিংবা কলকাতা পুলিশের যে কোনও আধিকারিক বা কর্মীকে কাজে যুক্ত করার জন্য সিট আবেদন করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ, আগামী বৃহস্পতিবার (১ অক্টোবরের) মধ্যে প্রথম তদন্ত রিপোর্ট জমা দিতে হবে।

আরও পড়ুন: সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

রবিবার সকালে এসআরএফটিআই-এর প্রেক্ষাগৃহে একটি সভাকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা সংগঠন ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত’ বা এবিজিপি (পশ্চিমবঙ্গ প্রান্ত)-এর তরফে ওই সভার আয়োজন করা হয়েছিল। সংগঠনের দাবি, কর্তৃপক্ষের অনুমতি নিয়েই সকাল ১০টা থেকে অনুষ্ঠান চলছিল। কিছুক্ষণ পরেই ক্যাম্পাসে বহিরাগতদের উপস্থিতি নিয়ে আপত্তি জানান পড়ুয়াদের একাংশ। প্রেক্ষাগৃহের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রেজিস্ট্রারের কাছে তাঁরা জানতে চান, কেন একটি বেসরকারি সংগঠনকে শিক্ষাঙ্গনে সভা করার অনুমতি দেওয়া হয়েছিল। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই পক্ষের মধ্যে শুরু হয় অভিযোগ। পরে তা হাতাহাতি ও সংঘর্ষের চেহারা নেয় বলে অভিযোগ। পড়ুয়া ও শিক্ষকদের উপর এবিজিপি-র সদস্যদের হামলার অভিযোগ উঠেছে। পাল্টা সংগঠনের সদস্যদের মারধরের অভিযোগও উঠেছে পড়ুয়াদের বিরুদ্ধে।

প্রযোজনা সংস্থায় আয়কর হানা, ভয়ে অসুস্থ হয়ে পড়লেন বাসু ভাগনানি, লন্ডনে হাসপাতালে ভর্তি রকুলের শ্বশুর

লক্ষ্যভেদ, এশিয়াডে তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফের সোনা জিতল ভারত

ফোন ও সোনার লোভে দুধের শিশুকে ১ লক্ষ টাকায় বিক্রি করল পাষাণ বাবা-মা

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

পুজোর ছুটিতে চলে যান ‘বেলতার’, মন ভরে দেখে নিন চা-বাগানে ঘেরা অচেনা জায়গা

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ, ছয় সদস্যের সিট গঠন

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?