আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আমাদের কী দোষ?’, সুপ্রিম রায়ের পরে কান্নায় ভেঙে পড়লেন চাকরিহারা শিক্ষকরা

নিজস্ব ছবি

নিজস্ব প্রতিনিধি : শীর্ষ আদালতের একটা রায়ে বদলে গেল গোটা চিত্র। ধর্মতলায় কোলাহলের মধ্যেই শোকের ছায়া। শীর্ষ আদালতের রায়ে বাতিল হয়ে গিয়েছে এসএসসি-র ২০১৬-র পুরো প্যানেলই। কে যোগ্য, কেই বা অযোগ্য আলাদা করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান বিচারপতি। ফলে চাকরি হারালেন ২৫ হাজার ৭৫৩ জন।

বৃহস্পতিবার সকাল থেকেই সকলের নজর ছিল আদালতের দিকেই। কী রায় আসে সেই নিয়ে বিস্তর আলাপ আলোচনার মধ্যেই বিস্ফোরণের মত রায় শোনায় শীর্ষ আদালত। প্রধান বিচারপতি কলমই স্তব্ধ করে দিল সব রকম আশা-আকাঙ্খা। এক লহমায় ধর্মতলায় নেমে এল নিস্তব্ধতা। উঠল কান্নার রোল। আশার মঞ্চ মুহূর্তের মধ্যে পরিণত হয়েছে শোকের আবহে। চাকরি হারাদের সামনে এখন শুধু অনিশ্চিত অন্ধকার।

রায় শুনে কারও চোখে জল, কারও গলায় বিস্ফোরণ। তাঁদের অভিযোগ, তাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত না থেকেও বিপদে পড়েছেন। তদিন ধরে চাকরি বাঁচানোর শেষ আশাও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে নিভে গিয়েছে। তাঁদের গলায় হতাশারা সুর। চাকরিহারারা একে অপরকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন। কেউ কেউ জানিয়েছেন, সিবিআই, ইডি-সহ তদন্তকারী সংস্থা দুর্নীতিগ্রস্তদের যে তালিকা প্রকাশ করেছে। সেখানে যাদের নাম নেই, তাদের কেন ভুগতে হবে। ছ’বছর ধরে শিক্ষকতার চাকরি করেছেন। এখন তো পথে বসতে হবে। এই রায় একেবারে অপ্রত্যাশিত।

আরেক চাকরিহারার ভাষায়, যোগ্যরাও পথে বসল। এরকম দুর্নীতি দেশে বেনজির। কেন দুর্নীতির জাঁতাকলে যোগ্যরা থাকবে?  কীভাবে সংসার চলবে? কেন এতদিন ধরে চাকরি করার পর  ভুক্তভোগী হতে হবে যোগ্য চাকরিপ্রার্থীদের?

Published by:

Share Link:

More Releted News:

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নির্বাচনে অশান্তি ঠেকাতে আধাসেনার জওয়ানদের দেওয়া হয়েছে ১ লক্ষ লাঠি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ