কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল SSC ভবন, চাকরিচ্যুতদের মিছিল ঘিরে সতর্ক পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসের শুরুর দিকে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যজুড়ে এসএসসি নিয়োগের প্রায় ২৬ হাজার চাকরি বাতিল করা হয়েছিল। সেই নিয়ে উত্তপ্ত পরিস্থিতি রাজ্যে। সেই নিয়েই আজ সোমবার চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর।

এসএসসি ভবন এবং সেখানকার সমস্ত এলাকায় শক্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বহু পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। বহু সংখ্যক মহিলা পুলিশও রয়েছেন। রয়েছে ব়্যাফ, রাজ্য পুলিশের বাহিনী এবং বিধাননগর কমিশনারেটের পুলিশ। লাঠিধারী পুলিশের সঙ্গে রয়েছে হেলমেট এবং গার্ড। এসএসসি ভবনের গেট গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, মজুত রয়েছে কাঁদানে গ্যাসের সেল। যুদ্ধকালীন মেজাজে চলছে টহল।

পুলিশ সূত্রের জানা গিয়েছে, এসএসসি ভবনের আগেই মিছিল থামিয়ে দিতে পারে পুলিশ। কোনওরকম গন্ডগোল যাতে না হয়, তার জন্য কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।

আন্দোলনকারীদের দাবি, যোগ্য ও অযোগ্য দের তালিকা আলাদা করতে হবে। চাকরিহারাদের দাবি তাঁরা আর নতুন করে পরীক্ষায় বসবেন না। ২০১৬ সালেই তাঁরা যোগ্যতার মান পেরিয়ে চাকরি পেয়েছিলেন। তাই শীর্ষ আদালত যে নতুন করে পরীক্ষায় বসার সংস্থান রেখেছে তা তাঁরা মানতে নারাজ। অযোগ্যদের তালিকা আলাদা করে দেওয়া গেলে, যোগ্যদেরও তালিকা আলাদা করা যাবে বলে তাঁদের দাবি। করুণাময়ী থেকে দুপুর ১টা বেজে ১০ মিনিটে শুরু হয় চাকরিহারাদের SSC ভবন অভিযান। মিছিলের শুরু থেকেই সক্রিয় থাকতে পারে পুলিশ। কোনও ঝামেলার আভাষ পেলেই যেন থামিয়ে দেওয়া সম্ভব হয়। সেই কারণের এত নিরাপত্তা।

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর