আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এসএসসি মামলায় দ্রুত বেঞ্চ গঠন করতে হাইকোর্টে ফের চাকরি প্রার্থীরা

Curtesy: Google

নিজস্ব প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে হয়রান একাধিক চাকরি প্রার্থীরা। বছরের পর বছর কেটে গেলেও চাকরি মিলছে না। ধর্ণাতেও যাচ্ছে বহু সময়। তাই ফের একবার আদালতের দ্বারস্থ চাকরি প্রার্থীরা। নিয়োগ সংক্রান্ত সব মামলার শুনানি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রয়োজনে বিশেষ বেঞ্চ গঠন করা হবে। সেই পদক্ষেপ যাতে দ্রুত প্রতিফলিত হয় সেই জন্য আর্জি জানিয়েছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন চাকরি প্রার্থীদের আইনজীবীরা। দ্রুত বেঞ্চ গঠন করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি।

সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে নিয়োগ সংক্রান্ত সব মামলা হাইকোর্টের আওতাভুক্ত করতে হবে। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, ৬ মাসের মধ্যে এই সব মামলার শুনানি শেষ করে কার্যকরী সিদ্ধান্ত নিতে হবে, পাশাপাশি কেন্দ্রীয় সংস্থা সিবিআই-কে তদন্ত প্রক্রিয়া শেষ করার জন্য ২ মাস সময় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চে এই মামলার শুনানি হয়। বেঞ্চ সিবিআইকে দুমাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছে। কলকাতা হাইকোর্টে মামলাটি পাঠিয়ে বেঞ্চ জানিয়েছে, হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে প্রাথমিক ভাবে এই মামলা যাবে। তিনি একটি বিশেষ বেঞ্চ গঠন করবেন। সেই বেঞ্চেই হবে মামলাগুলির শুনানি।
আপাতত তাই, হাইকোর্টের দিকে তাকিয়ে রয়েছেন চাকরি প্রার্থীরা। তাঁরা চান যত দ্রুত সম্ভব মামলার নিষ্পত্তি হোক। ততদিন পর্যন্ত প্রার্থীদের ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখা হবে।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশ আবাসনে বিনাঅনুমতিতে ভোটপ্রচার শুভেন্দুর, কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় নির্বাচনে বিজেপি হারলে নরেন্দ্র মোদিজি কি ইস্তফা দেবেন, প্রশ্ন কেজরিওয়ালের

‘বিজেপির মতো ভেদাভেদের রাজনীতি করি না’, সুর চড়ালেন মমতা

‘দ্বিতীয় দফাতেও ১০০- র বেশি আসনে জিতব’, আত্মপ্রত্যয়ী মমতা

‘ভোটারদের ভয় দেখালে দ্রুত ব্যবস্থা নিতে হবে,’ সমন্বয় বৈঠকে কড়া বার্তা কমিশনের

জাতীয় পতাকা দিয়ে ঘাম মোছার অভিযোগ, বিজেপি প্রার্থী পাপিয়ার বিরুদ্ধে কমিশনে দ্বারস্থ তৃণমূল নেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ