SSC-র নবম-দশমের ফল প্রকাশিত, কমিশনের ওয়েবসাইটে কীভাবে রেজাল্ট দেখবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য নেওয়া লিখিত পরীক্ষার ফল প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। আজ সোমবার (২৪ নভেম্বর) রাতে কমিশনের দুটি ওয়েবসাইটে ওই ফল প্রকাশ করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর নবম ও দশম শ্রেণির শিক্ষকদের ২৩,২১২ পদের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা হয়েছে ৬০ নম্বরে। কয়েকদিনের মধ্যেই ভেরিফিকেশন ও ইন্টারভিউ তালিকা প্রকাশ করবে এসএসসি।

নবম-দশমের ফল প্রকাশের পরেই সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লিখেছেন, ‘ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আজ নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা যা গত ৭ই সেপ্টেম্বর নেওয়া হয়েছিল তার ফল প্রকাশ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকনির্দেশনায় এবং রাজ্য ও জেলা প্রশাসনের সহযোগিতায় সময়মতো ফল প্রকাশ করায় কমিশনকে সাধুবাদ। চাকরিহারা প্রার্থীদের কাছে আবেদন—সবকিছুই স্বচ্ছতা ও নিয়ম মেনে হবে, ভরসা রাখুন। ভালো থাকুন।’

এসএসসি জানিয়েছে ২৬ নভেম্বর থেকে বাংলা এবং ইংরেজি বিষয়ের ইন্টারভিউ শুরু হবে। প্রসঙ্গত, এসএসসি নিয়োগ নিয়ে চলছে আন্দোলন। নতুন যারা পরীক্ষা দিয়েছিলেন তাঁদের প্রশ্ন যে প্যানেল আগে বাতিল হয়েছে সেই চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে কেন ১০ নম্বর দেওয়া হবে। ইন্টারভিউতে ডেমো ক্লাসের জন্য ১০ নম্বর বরাদ্দ করা রয়েছে। নতুনদের অনেকেই তো এখানে পিছিয়ে যাবে।এই প্রশ্ন নিয়ে হাইকোর্টে দায়ের হয়েছে দুটি মামলা। স্বীকৃত বেসরকারি স্কুল শিক্ষকরা অতিরিক্ত ১০ নম্বর পাওয়ার দাবি জানিয়েছেন এই মামলায়। অন্যদিকে নিয়ম না থাকলেও পার্ট টাইম শিক্ষকরা অনেকেই এই নম্বর পেয়ে গিয়েছেন বলে উচ্চ আদালতে আরও এক দায়ের হওয়া মামলায় দাবি করা হয়েছে। গত বুধবার বিচারপতি অমৃতা সিংহের এজলাসে ছিল এই সংক্রান্ত তিনটি মামলার শুনানি। এই নিয়ে এসএসসির অবস্থান তলব করেছেন বিচারপতি সিনহা। ২ ডিসেম্বরের মধ্যে অবস্থান জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট অনিয়মের দায়ে ২০১৬ সালের শিক্ষক ও অশিক্ষক পদের গোটা প্যানেলই বাতিল করে দেয়। সেই সঙ্গে ৩১ মে-র পদে শূন্য হওয়া পদে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারির জন্য নির্দেশও দেয়। যদিও সুপ্রিম কোর্টের ওই নির্দেশ না মানার হুঙ্কার ছেড়েছেন স্বঘোষিত যোগ্য শিক্ষকরা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নতুন করে পরীক্ষায় বসবেন না। এমনকি রাজ্য সরকার নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তিও দিতে পারবে না। এর পরেই গত ৭ ও ১৪ সেপ্টেম্বর নতুন করে পরীক্ষা নেওয়া হয়। নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগে ২৩,২১২টি শূন্যপদের জন্য পরীক্ষায় বসছিলেন ৩ লক্ষ ১৯ হাজার ৬৫০ জন। আর একাদশ-দ্বাদশের ১২,৫১৪ শূন্যপদের জন্য পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৪৫ হাজার ৫০০ জন।

 

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

‘দেশবিরোধী স্লোগান যাঁরা লিখবে, তাঁদের যেন পুলিশ সুস্থ না রাখে’, হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক পড়ুয়া

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক