জটিল অস্ত্রোপচার করবে রোবট! মহানগরে পা রাখছে ‘এসএসআই মন্ত্র’

শনিবার এই রোবোটিক সার্জারির মাধ্যমেই তিনি ক্যান্সার আক্রান্ত ৭৫ বছরের বৃদ্ধের প্রস্টেট গ্রন্থি সার্জারি করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহানগরে হবে রোবোটিক সার্জারি (ROBOTIC SURGERY)। আর তা হবে তুলনামূলক ভাবে আরও সস্তায়। শুনলে গর্ব হবে আপনার, এই রোবট ভারতের নিজস্ব। নাম ‘এসএসআই মন্ত্র’ (SSI MANTRA)। বিদেশে এই ধরণের রোবটের দাম প্রায় ১০ কোটি টাকা। আর ভারতের রোবটের দাম তার অর্ধেক ৫ কোটি টাকা। নিখুঁত সার্জারি করে এই রোবট। আর এই পরিষেবা এবার মিলবে রাজ্যের রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে।

বিদেশে এই ধরণের রোবট ‘দ্য ভিঞ্চি’। দাম আনুমানিক ১০ কোটি টাকা। আর ভারতের নিজস্ব রোবট তার অর্ধেক দামে। নাম ‘এসএসআই মন্ত্র’। লণ্ডনের প্রখ্যাত হাসপাতালে যুক্ত পদ্মশ্রী সার্জন প্রকার দাশগুপ্ত। গত শনিবার তিনি এসেছিলেন অ্যাপলো হাসপাতালে। প্রখ্যাত চিকিৎসক জানিয়েছেন, ল্যাপারোস্কোপিক সার্জারি- কিডনি ট্রান্সপ্ল্যান্ট এই রোবট করতে পারে নিখুঁত ভাবে। তিনি এও জানিয়েছেন, শনিবার এই রোবোটিক সার্জারির মাধ্যমেই তিনি ক্যান্সার আক্রান্ত ৭৫ বছরের বৃদ্ধের প্রস্টেট গ্রন্থি সার্জারি করেন। প্রস্টেট গ্রন্থিতেই দেখা গিয়েছিল ক্যান্সার।

 চিকিৎসক জানান, দ্রুত ও নিখুঁত অস্ত্রোপচার সম্ভব হয়েছে সফল ভাবে। খরচ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা। তিনি আরও জানিয়েছেন, রোবোটিক অপারেশন হলে ক্যান্সার ফিরে আসার সম্ভাবনা কম। হাসপাতাল থেকে ২৪ ঘণ্টায় ছুটিও হয়ে যায় রোগীর। জানা গিয়েছে, রোবটের দুই হাতে লাগানো থাকে ক্যামেরা। আর সেই দু’হাত পরিচালনা করেন চিকিৎসক। মনিটরে দেখা যায় রোগীর যেই অংশে অস্ত্রোপচার হচ্ছে সেই অংশ। তা দেখা যায় ৮০ শতাংশ গুণ জুম করে। ফলে অস্ত্রোপচার হয় সফল। ইতিমধ্যেই এই রোবট এসে গিয়েছে রাজীব গান্ধী ক্যানসার ইনস্টিটিউটে।

কর্মক্ষেত্রে ছোট ভুলে বড় সাজা পেতে পারেন, সাবধানের সঙ্গে কাজ করুন………

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর