DA’র দাবিতে দিল্লিতে ধর্না, ব্যবস্থা নিচ্ছে রাজ্য

মহার্ঘ্য ভাতার দাবিতে যারা দিল্লি গিয়ে ধর্না দেবেন তাঁদের বিরুদ্ধে এবার পদক্ষেপ করা শুরু করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহার্ঘ ভাতা বা DA’র দাবিতে দিল্লিতে গিয়ে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা ধর্না কর্মসূচিতে অংশ নেবেন, তাঁদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ করার পথে হাঁটা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। আগামী ১০ এবং ১১ তারিখে দিল্লির(Delhi) যন্তরমন্তরে ধর্না দেবেন ৫০০ জন রাজ্য সরকারি কর্মচারী(West Bengal State Government Employees)। সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে ওই সরকারি কর্মচারীদের একাংশ ইরিমধ্যেই পৌঁছে গিয়েছেন দেশের রাজধানীতে। রবিবার শিয়ালদা স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস ধরে আরও ৩০০ জন সরকারি কর্মচারী দিল্লি পাড়ি দিচ্ছেন। সোম এবং মঙ্গলবার দিল্লিতে ধর্না দেওয়ার পাশাপাশি তাঁরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করবেন এবং তাঁদের কাছে স্মারকলিপি জমা দেবেন।

আরও পড়ুন পোলবায় গণধর্ষণের শিকার স্কুলছাত্রী, ধৃত ১

এই ধর্না নিয়ে রাজ্য সরকারের আপত্তি কোথায়? নবান্নের(Nabanna) আধিকারিকের দাবি, রাজ্য সরকার মনে করছে, সংগ্রামী যৌথ মঞ্চের রাজধানীতে গিয়ে ধর্না দেওয়ার কর্মসূচির নেপথ্যে ইন্ধন রয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির। বিশেষ করে বাম ও বিজেপির। তা ছাড়া বার বার ডিএ-র দাবিতে কখনও কর্মবিরতি, কখনও বা প্রশাসনিক ধর্মঘট, কখনও বা রাজ্যের বাইরে গিয়ে ধর্না দেওয়ার কর্মসূচির ফলে সরকারি পরিষেবা দিতে অসুবিধা হচ্ছে বলেই মনে করছে রাজ্য সরকার। তাই তাঁদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নেওয়ার পক্ষপাতী নবান্নের একাংশ। যৌথ সংগ্রামী মঞ্চের দিল্লিগামী সদস্যদের বিরুদ্ধে যে রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিতে পারে, সে বিষয়ে আভাস পেয়েছেন সংগঠনের নেতৃত্বরাও। মঞ্চের আহ্বায়ক তাপস চক্রবর্তীর জানিয়েছেন, ‘আমরা জেনেছি, রাজ্য সরকার প্রায় ১০০ জন সংগ্রামী মঞ্চের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। সে ক্ষেত্রে বদলির কথা ভাবা হচ্ছে বলে আমরা জেনেছি। আমরা তো আমাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করছি। তা ছাড়া আদালত তো আমাদের সঙ্গে সরকার পক্ষের আলোচনায় বসার নির্দেশ দিয়েছে। এ ক্ষেত্রে সরকার পক্ষের তরফে এখনও কোনও সদুত্তর মেলেনি।’

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের