আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

নিজস্ব প্রতিনিধি : কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। দক্ষিণের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের যে সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেগুলি হল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও নদিয়া। দক্ষিণবঙ্গের এই সব জেলা ছাড়াও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, দার্জিলিঙ, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, ধীরে ধীরে উত্তরবঙ্গের এই সব জেলায় তাপমাত্রা বৃদ্ধি পাবে। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া উচ্চচাপের ফলে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে। পাশাপাশি উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া জেলায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ফলে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হতে পারে। তবে বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা নেই। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, ধীরে ধীরে রাজ্য থেকে শীত বিদায় নেবে ও রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আগামী দু-তিনদিনের মধ্যে রাজ্যে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আগামী সপ্তাহ থেকে রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ