গুমনামি বাবাই নেতাজি! পরিবারের একাংশের চিঠি গেল মোদির কাছে

রেনকোজি মন্দিরে চিতাভস্ম, নেতাজির বলে দাবি করে ফিরিয়ে আনার কোনও যৌক্তিকতা গুমনামী বাবা ও নেতাজি প্রসঙ্গ, মানুষের মনে যথেষ্ট প্রভাব ফেলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেতাজি সুভাষচন্দ্র বসুর (NETAJI SUBHAS CHANDRA BASU) অন্তর্ধান রহস্যের পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্তের দাবি আরও একবার জানানো হল। দাবি জানিয়ে চিঠি দেওয়া হল প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদিকে। এই চিঠি পাঠিয়েছেন শরৎচন্দ্র বসুর বড় ছেলে অশোকনাথ বসুর সন্তানরা। বসু পরিবারের এই ৩ সদস্য জয়ন্তী বসু রক্ষিত, আর্যকুমার বসু, তপতী ঘোষ। চিঠিতে রেনকোজি মন্দির থেকে চিতাভস্ম ফিরিয়ে আনার বিরোধিতা করা হয়েছে।সেই চিঠিতে উঠে এসেছে গুমনামী বাবা প্রসঙ্গও।

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বলা হয়েছে, গুমনামী বাবা (GUMNAMI BABA) ও নেতাজি প্রসঙ্গ, মানুষের মনে যথেষ্ট প্রভাব ফেলেছে। তা উড়িয়ে দেওয়া যায় না। নেতাজি গবেষক চন্দ্রচূড় ঘোষ ও অনুজ ধর ফরেন্সিক প্রমাণ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান এনেছেন জনসমক্ষে। বিচারপতি মনোজ মুখোপাধ্যায় নিজেও বলেছেন, গুমনামী বাবাই নেতাজি। চিঠিতে বলা হয়েছে, সরকার এই বিষয়ে আমল না দেওয়ায় বসু পরিবারের এই ৩ সদস্য বিস্মিত।

তাইহকু বিমানবন্দরে দুর্ঘটনার তত্ত্ব উড়িয়ে দিয়েছেন বসু পরিবারের এই ৩ সদস্য। উল্লেখ্য, নেতাজির স্ত্রী এমিলি শেঙ্কল, দাদা শরৎচন্দ্র বসু, সুরেশচন্দ্র বসু আমল দেননি এই তথ্যে। বলা হয়েছে, রেনকোজি মন্দিরে চিতাভস্ম, নেতাজির বলে দাবি করে ফিরিয়ে আনার কোনও যৌক্তিকতা নেই। তবে তা আমেরিকা বা ইউরোপের কোনও বিশেষ ল্যাবে নিরপেক্ষ নজরদারি কমিটির তত্ত্বাবধানে বিশেষ সতর্কতা অবলম্বন করে পরীক্ষা করা যেতে পারে। উল্লেখ্য, মুখার্জি কমিশনের জাপানের সরকারি ল্যাবে চিতাভস্মের ডিএনএ (DNA) পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। তোলা হয়েছে নতুনভাবে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের প্রস্তাব।

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ