নাম না করেই সোশ্যাল মিডিয়ায় সৌমিত্রকে আক্রমণ সুজাতার

নিজের ফেসবুক পেজে নাম না করেই আক্রমণ চলছিল। মঙ্গলবারও সেই আক্রমণ অব্যাহত রইল। তবে ভাল করে চিনিয়ে দিলেন তিনি কাকে আক্রমণ শানছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। ভেঙে গিয়েছে বিয়ে, ভেঙেছে ঘর-সংসারও। কিন্তু যা মেটেনি তা হল বিবাদ। এখনও যে তা বহাল তবিয়তে বজায় রয়েছে সেটা কার্যত নিত্যদিনই চোখে পড়ছে একজনের প্রতি অন্যজনের আক্রমণে। সেটাও আবার নাম না করে বিশেষ বিশেষ ইঙ্গিত দিয়ে সোশ্যাল মিডিয়াতে(Social Media)। মঙ্গলবারও সেই ঘটনার ব্যতিক্রম হল না। নাম না করেই প্রাক্তনকে আক্রমণ সারলেন সুজাতা মণ্ডল(Sujata Mondol)। বুঝতে আর অসুবিধা নেই তাঁরা আক্রমণের লক্ষ্য একজনই, সৌমিত্র খাঁ(Soumitra Khan)। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিজেপি(BJP) সাংসদ। তাঁকেই গত কয়েকদিন ধরে নাম না করেই নিজের ফেসবুক পেজে(Facebook Page) আক্রমণ শানিয়ে যাচ্ছেন সুজাতা। এতদিন তবুও সেই আক্রমণের সরাসরি তোপ দাগা হচ্ছিল না। মঙ্গলবার কিন্তু নাম না করে সরাসরি তোপ দেগেছেন সুজাতা। বুঝতে অসুবিধা নেই তিনি ঠিক কাকে তোপ দেগেছেন।

ঠিক কী লিখেছেন সুজাতা? এদিন সুজাতা তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘টেরাকোটা নগরীর দলবদলকারী চরিত্রহীন MP নিজের এলাকার অসহায় মানুষদের পাশে না থেকে দিল্লির ঘরে ‘বিধবা’(WIDOW) মহিলাদের কে লোকদেখানি সিঁদুর পরিয়ে ফূর্তি মারছে আর দলের রাজ্য নেতাদের দোষারোপ করে যাচ্ছে।’ ঘটনা হচ্ছে বাংলার পাশাপাশি গোটা দেশে বা বিশ্বের দরবারেও ‘টেরাকোটা নগরী’ বলতে বাঁকুড়া জেলার অন্যতম মহকুমা শহর বিষ্ণুপুরকেই বোঝায়। কেননা এই শহরই ছিল মল্ল রাজাদের রাজধানী। নিজেদের রাজধানীতেই তাঁরা কয়েক শতাব্দী জুড়ে একের পর এক মন্দির নির্মান করে গিয়েছেন যা টেরাকোটার কাজে সমৃদ্ধ। সেই কারণেই বিষ্ণুপুরকে ‘টেরাকোটা নগরী’ বলা হয়। সুজাতা তাঁর পোস্টে কার্যত সেই শহর বা এলাকাকেই যে বুঝিয়েছেন সেটা নিয়ে সন্দেহ নেই। এর পাশাপাশি তিনি তাঁর পোস্টে ‘MP’ বলতে যে সেখানকার সাংসদকেই বুঝিয়েছেন সেটা নিয়েও কোনও সন্দেহ নেই। আর সেই সাংসদ যে সৌমিত্র খাঁ সেটাও আর বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ সুজাতা তাঁর পোস্টে সৌমিত্রের নাম না করেই বিস্ফোরক অভিযোগ আনলেন যে, সৌমিত্র দিল্লিতে বিধবা মহিলাদের মাথায় সিঁদুর পরিয়ে তাঁদের নিয়ে ফূর্তি করছেন। এখন দেখার বিষয় সৌমিত্র এই ঘটনার কী জবাব দেন।

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব