শুক্র সন্ধ্যায় যাত্রা শুরু Survey Park Women Police Station

শুক্রবার ঠিক বিকাল ৫টায় গুটি গুটি পায়ে পথচলা শুরু করতে চলেছে দক্ষিণ কলকাতার Survey Park Women Police Station।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর ঠিক ২৪ ঘন্টার অপেক্ষায়। সেই হিসাবে বলাই যায় কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। শহর কলকাতায়(Kolkata) মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে আরও এক পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারের। সব কিছু ঠিক থাকলে আগামিকাল অর্থাৎ শুক্রবার ঠিক বিকাল ৫টায় গুটি গুটি পায়ে পথচলা শুরু করতে চলেছে দক্ষিণ কলকাতার Survey Park Women Police Station। পাতি বাংলায় সার্ভে পার্ক মহিলা থানা। কলকাতার পুলিশের কমিশনার বিনীত গোয়েল(Vineet Goyel) এই নতুন মহিলা থানার আনুষ্ঠানিক সূচনা করবেন বলে জানা গিয়েছে। সার্ভে পার্ক মহিলা থানা চালু হলে কলকাতায় মহিলা থানার সংখ্যা বৃদ্ধি পেয়ে হবে ৯টি। উল্লেখ্য, রাজীব কুমার কলকাতার পুলিস কমিশনার থাকাকালীন ২০১৮ সালে ১ ফেব্রুয়ারি ইস্ট ডিভিশন গঠিত হয়েছিল। এতদিন কলকাতা পুলিসের সব ডিভিশনে মহিলা থানা থাকলেও একমাত্র এই ইস্ট ডিভিশনে কোনও মহিলা থানা ছিল না। সেই খামতি দূর করতে সার্ভে পার্ক মহিলা থানা তৈরি করা হল।

আরও পড়ুন উত্তর ২৪ পরগনার দু’টি ব্লকে ৬১টি নতুন সেচপ্রকল্প

গত বছর ৬ জুন রাজ্যের ক্যাবিনেট মিটিংয়ে সার্ভে পার্ক মহিলা থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছিল। এই নতুন মহিলা থানার জন্য তিনজন চুক্তিভিত্তিক ড্রাইভার সহ মোট ৩১টি পদের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। তার মধ্যে একজন ইনসপেক্টর পদমর্যদার OC, ৫জন SI, ৫জন ASI এবং ১৫জন কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। এরা সবাই মহিলা। বাইপাসের হাইল্যান্ড পার্ক বাসস্টপ থেকে সম্মিলনী মহাবিদ্যালয়ের কাছে বর্তমান সার্ভে পার্ক থানার ভবনে শুরু হচ্ছে এই নতুন মহিলা থানা। নতুন থানাটি চালু হলে, এই ইস্ট ডিভিশনের পূর্ব যাদবপুর, পঞ্চসায়র, আনন্দপুর, কেএলসি, প্রগতি ময়দান, সার্ভে পার্ক এলাকার মহিলাদের অভিযোগ জানাতে আর লালবাজারে ছুটতে হবে না। তাঁরা সার্ভে পার্ক থানার ভবনে এসেই Survey Park Women Police Station-এ তাঁদের অভিযোগ জানাতে পারবেন। আগামী দিনে এই থানার জন্য নিজস্ব ভবন নির্মাণেরও পরিকল্পনা রয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল