Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘কৃষক আন্দোলন’ থিমের মণ্ডপে প্রতীকী জুতো, এল আইনি নোটিশ

'ও আলোর পথযাত্রী, এখানে থেমো না।' মণ্ডপের ঢোকার ডানদিকে একটি বড় পায়ের পাতা তৈরি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হয়েছে জুতো। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এবার দমদম পার্ক ভারতচক্র পুজো কমিটির কাছে এল আইনি নোটিশ। যদিও উদ্যোক্তাদের বক্তব্য, জুতো দিয়ে মণ্ডপ তৈরি হয়নি। কৃষকদের মিছিল বোঝাতে মণ্ডপের বাইরে জুতোর ব্যবহার করা হয়েছে। কিন্তু দুর্গামণ্ডপ কেন জুতো দিয়ে সাজানো হবে, এই প্রশ্ন তুলে সরব বিজেপি-ও।

গত এক বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা কৃষক আন্দোলনকেই এবার থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছে দমদম পার্ক ভারতচক্র। মণ্ডপের প্রবেশপথে বসানো হয়েছে ট্রাক্টর। মণ্ডপের গায়েও ছোট ছোট কাগজ সাঁটানো হয়েছে, যাতে লেখা— ‘পূর্ণ হোক কৃষকের স্বপ্ন’, ‘লখিমপুর খেরির পাশে দাঁড়ান’, ‘লখিমপুর খেরি, তোমায় ভুলছি না’। দেওয়ালে গাড়িচাপা পড়ে কৃষকের ছবি এঁকে লেখা হয়েছে, ‘মোটরগাড়ি ওড়ায় ধুলো, পিষে মরে চাষিগুলো।’ অন্য একটি দেওয়ালে কৃষকদের মিছিল বোঝাতে ব্যবহার করা হয়েছে হাওয়াই চটি-সহ বিভিন্ন জুতো। যার ওপরে লেখা, ‘ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না।’ মণ্ডপের ঢোকার ডানদিকে একটি বড় পায়ের পাতা তৈরি করা হয়েছে। সেই পায়ের পাতায় অসংখ্য কৃষকের মুখ বসানো হয়েছে। আর এখানেই উঠছে আপত্তি।

পুজো কমিটিকে আইনি নোটিশ পাঠানো আইনজীবী পৃথ্বীবিজয় দাসের কথায়, ‘আমি নিজে এক জন সনাতন হিন্দু। জুতো-হাওয়াই চটি দিয়ে মণ্ডপ সাজানোর বিষয়টি আমি মেনে নিতে পারছি না। এই ধরনের চিন্তাভাবনা আমার ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে। সাধারণ মানুষের ধর্মবিশ্বাসে আঘাত হানতে গোটাটাই ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে।’ বর্তমানে কৃষক আন্দোলন সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিজেপির কাছে। তাই সুযোগ পেয়ে গেরুয়া শিবিরের নেতারাও পুজো কমিটির বিরুদ্ধে আঙুল তুলতে শুরু করেছে। অবিলম্বে মণ্ডপ থেকে জুতো না সরালে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন আইনজীবী পৃথ্বীবিজয় দাস।

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা