আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চিহ্নিত অযোগ্যরা বসতে পারবে না নিয়োগ পরীক্ষায়, জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ

Curtesy: Google

নিজস্ব প্রতিনিধি :  নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না অযোগ্যরা। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। অযোগ্যরা ফর্ম ফিলাপ করলে সেই আবেদন বাতিল করার কথা বলা হয়েছে। এস এস সি (SSC) যে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে কোনভাবেই চিহ্নিত অযোগ্যরা আর পরীক্ষায় বসতে পারবেন না। স্পষ্টভাবেই এদিন জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ।

বৃহস্পতিবার মামলার শুনানিতে  হাইকোর্টে ফের ধাক্কা খেল সরকার এবং এসএসসি (SSC) । কোনও চিহ্নিত অযোগ্য প্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবে না। যদি আবেদন করে থাকেন সেই আবেদন পত্র বাতিল করতে হবে। সোমবার এসএসসির নতুন বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) বিচারপতি সৌগত ভট্টাচার্য এমনই নির্দেশ দিয়েছিলেন। এরপর এই রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছে রাজ্য় ও এসএসসি। সেই রায়ের ক্ষেত্রেই ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, চিহ্নিত অযোগ্যরা কোনওভাবেই এই চাকরির পরীক্ষায় বসতে পারবেন না। কোনো চিহ্নিত অযোগ্য প্রার্থী আবেদন জমা করলে , সেই আবেদন বাতিল করতে হবে।

কোনওভাবে চিহ্নিত অযোগ্যদের জন্য এই পরীক্ষা নয়। সুপ্রিম কোর্টের রায়েতেও তেমনই স্পষ্ট বার্তা রয়েছে বলে জানাচ্ছেন যোগ্য চাকরিপ্রার্থীরা। এই রায় প্রত্যাশিত বলেই জানিয়েছে তাঁরা। নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাতে সকলে অংশ নিতে পারে, তার জন্য ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য ও এসএসসি। একাধিক যুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু সেই যুক্তি খারিজ হয়ে গিয়েছে। সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ