আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৪৫০ টাকায় বাসে চেপে দেখে ফেলুন শহর-শহরতলীর বিখ্যাত পুজো

নিজস্ব প্রতিনিধিঃ মাস ঘুরলেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এখন থেকেই মানুষের পরিকল্পনা শুরু। কিভাবে পুজোর কয়েকটা দিন কাটাবে সেই নিয়ে ভাবনার অন্ত নেই। এর মধ্যে দুর্দান্ত প্যাকেজ নিয়ে এল রাজ্য পরিবহণ দফতর। প্যাকেজের নাম রাখা হয়েছে ‘২০২৩ পুজো পরিক্রমা’।

কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর ইনট্যানজিবল হেরিটেজ তকমা পেয়েছে। বনেদি বাড়ির পুজো থেকে শুরু করে নামিদামি পুজো নজর কাড়ে সকলের। তাই এবার সপ্তমী, অষ্টমী , নবমীতে বিশেষ বাসের ব্যবস্থা করল পরিবহণ দফতর। গোটা রাজ্যজুড়ে বিশেষ এলাকাগুলি থেকে মিলবে এই বিশেষ বাস।

এসপ্ল্যানেড বাস টার্মিনাল সকাল ৮টায় ছাড়বে বাস। শোভাবাজার রাজবাড়ি, বেহালা রায় বাড়ি, বেলুড় মঠ-সহ একগুচ্ছ বনেদি বাড়ির পুজো পরিদর্শন করানো হবে। ভাড়া নেওয়া হবে মাথাপিছু ১৯০০ টাকা। সকাল-দুপুর-বিকেলের খাবারও দেওয়া হবে। বারাসত কলোনি মোড়, ডানলপ মোড় এবং ব্যারাকপুর থেকে সপ্তমী ও নবমীতে বাস ছাড়বে। সকাল ৯.১৫ মিনিটে বাস ছাড়বে। ব্যারাকপুরের ক্ষেত্রে বাস ছাড়বে ৮.৩০ মিনিটে।  ভাড়া মাথাপিছু ৪৫০ টাকা। একডালিয়া, সিংহী পার্ক, বাদামতলা, কলেজ স্কোয়ার, বাগবাজার- সহ শহরের একাধিক নামিদামি মণ্ডপে নিয়ে যাবে এই বাস।

পাশাপাশি সপ্তমী এবং নবমীতে বারাসত থেকে আরেকটি এসি বাস পরিষেবা আছে। সিংহী পার্ক, বাদামতলা, কলেজ স্কোয়ার সহ একাধিক মণ্ডপে ঘুরিয়ে আনবে। মাথাপিছু খরচ ১৯০০ টাকা। কামারপুর জয়রামবাটি পরিদর্শন করাবে নন-এসি বাস। মাথাপিছু ভাড়া এসপ্ল্যানেড থেকে ৬০০ টাকা এবং বারাসাত থেকে ৭০০ টাকা।

এমনকি এসি ট্রামের ব্যবস্থা করেছে পরিবহণ দফতর। সপ্তমী, অষ্টমী এবং নবমী সকালে মিলবে এই ট্রাম। ভাড়া মাথা পিছু ৬০০ টাকা।কাশিবোস লেন, হাতিবাগান, একডালিয়া, সিংহীপার্ক-সহ আরও বেশ কিছু মণ্ডপে নিয়ে যাওয়া হবে।

অনলাইন ও অফলাইন দুইভাবেই বুকিং করা যাবে। অনলাইনে বুকিং-এর জন্য https://wbtconline.in/home ওয়েবসাইটে যেতে হবে। অফলাইনের জন্য কলকাতা এবং শহরতলিতে ১৩টি কাউন্টার রয়েছে। এর বাইরে হোয়াটসঅ্যাপেও এই বিষয়ে তথ্য পাওয়ার জন্য নম্বর জারি করা হয়েছে। নম্বরটি হল- ৯৮৩০১৭৭০০০

Published by:

Share Link:

More Releted News:

স্বামী রাজের হয়ে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন শুভশ্রী

ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিয়ে উত্তর কলকাতার রোড শোয়ে ঝড় তুললেন মোদি

পুলিশ আবাসনে বিনাঅনুমতিতে ভোটপ্রচার শুভেন্দুর, কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় নির্বাচনে বিজেপি হারলে নরেন্দ্র মোদিজি কি ইস্তফা দেবেন, প্রশ্ন কেজরিওয়ালের

‘বিজেপির মতো ভেদাভেদের রাজনীতি করি না’, সুর চড়ালেন মমতা

কাঁটাতারের যন্ত্রণায় জর্জরিত ‘চর মেঘনা’, ভোট আসতেই জবাব চাইছে গ্রামবাসীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ