রবির পরে ‘গণদেবতা’র স্রষ্টাও পেতে পারতেন নোবেল

নোবেলের জন্য মনোনয়নের মাঝেই মারা যান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাই তাঁর নাম নোবেলের জন্য বিবেচিত হয়নি। দুর্ভাগ্য তাঁর, দুর্ভাগ্য বাংলার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের(Birbhum) মুকুটে জিততে পারত আরও একটি পালক। বাংলার মাথায় শোভা পেত আরও একটা নোবেল(Nobel Prize)। দেশ পেত আরও এক নোবেলজয়ীকে। অর্ধ শতাব্দীর পরে সামনে এল এই চাঞ্চল্যকর তথ্য। ১৯৭১ সালে সাহিত্য ক্ষেত্রে অবদান রাখার জন্য নোবেল পুরষ্কারের মনোয়ন পেয়েছিলেন বীরভূমের গর্ব বাংলার কথাসাহিত্যিক ‘গণদেবতা’র স্রষ্টা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়(Tarasankar Bandopadhay)। সেই নাম প্রস্তাব করেছিলেন দেশের সাহিত্য অ্যাকাডেমির তৎকালীন সম্পাদক কৃষ্ণ কৃপালনি। কিন্তু সেই বছরেরই ১৪ সেপ্টেম্বর মৃত্যু হয় লেখকের। নিয়ম অনুযায়ী যেহেতু কাউকে মরণোত্তর নোবেল দেওয়া হয় না, তাই আর বিবেচিত হয়নি তারাশঙ্করের নাম। সেবছর সাহিত্যে নোবেল জিতেছিলেন পাবলো নেরুদা। সেবার সাহিত্যের নোবেলের জন্য মনোনয়ন পেয়েছিলেন গুন্টার গ্রাস, আর্থার মিলার, বোর্হেসের মতো সাহিত্যিকরাও।

ভারতের প্রথম নোবেল প্রাপক ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর(Rabindranath Tagore)। সাহিত্যে অবদানের জন্য কোনও ভারতীয়র পাওয়া সেটাই এখনও পর্যন্ত একমাত্র নোবেল। কিন্তু এই নামের পাশেই যোগ হতে পারত আরও এক বাঙালি সাহিত্যিকের নাম। তিনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বীরভূম জেলার লাভপুরের(Lavpur) এই মানুষটি জন্মগ্রহণ করেছিলেন ১৮৮৮ সালের ২৩ জুলাই। লিখে রেখে গিয়েছেন ৬৫টি উপন্যাস, ১২টি নাটক ও ৫৩টি গল্প। বাংলার সাহিত্যে এক এক রত্নসম ভাণ্ডার। সাহিত্যের এই সৃষ্টিতে মেতে বাংলার সাহিত্যভাণ্ডার তো বটেই দেশের সাহিত্যভাণ্ডারকেও ভরিয়ে দিয়ে গিয়েছেন তিনি। পেয়েছেন রবীন্দ্র পুরস্কার, সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ, পদ্মশ্রী ও পদ্মভূষণ পুরষ্কার। যদি ১৯৭১ সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নোবেল জিততেন, তাহলে সাহিত্য ক্ষেত্রে দেশের দ্বিতীয় নোবেলটিও আসত এক বাঙালির হাতে।

এতবছর ধরে শুধুই নোবেলজয়ীদের নাম প্রকাশ করত সুইডিশ কমিটি। তবে এবছর পুরোনো আর্কাইভ প্রকাশ করে কমিটি। জনসমক্ষে প্রথমবারের মতো আসে মনোনীত ব্যক্তিদের নাম। এই আবহে মনোনয়নের ৫১ বছর পর জানা গেল যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। এই তথ্য যতখানি গর্বের ঠিক ততখানি দুঃখেরও। কালের ডাকে যদি তারাশঙ্কর চলে না জেতেন তাহলে বীরভূমের মাটি পেয়ে যেত আরও এক নোবেলজয়ীকে। রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূমের মানুষ ছিলেন না। তবে ছোটবেলা থেকেই বীরভূমে তাঁর যাতায়াত ছিল। পরে তাঁর হাত ধরেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্ম। সেই রবির হাত ধরেই হাতেখড়ি হয়েছিল অর্থনীতিতে নোবেলজয়ী বীরভূমের রত্ন অমর্ত্য সেনের। খালি বাদ পড়ে গেলেন ‘গণদেবতা’র স্রষ্টা।

যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা দিল্লির রেস্তোরাঁগুলির

পটনায় পুলিশের দাগা জলকামানের মধ্যে তুমুল নাচ বিক্ষোভকারীদের, ভাইরাল ভিডিও

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?

কমনওয়েলথ গেমসে ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

‘চালিয়ে যাও, পাশে আছি’, সিজিপি প্রতিবাদকে সমর্থন জানালেন প্রথম হলিউড তারকা জন কুস্যাক

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

মাথায় হেলমেট পরে সচেতনতার পাঠ দিচ্ছেন হাল্যান্ড! ভাইরাল ভিডিও শেয়ার করল কেরলম পুলিশ

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু

‘মাদক মামলায় ফাঁসিয়ে জীবন শেষ করে দেব ‘, ধৃত পড়ুয়াকে হুমকি পুলিশ অফিসারের