সিসিটিভি প্রসঙ্গে প্রশ্নে মেজাজ হারালেন যাদবপুরের অস্থায়ী উপাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর পর কার্যত সিসিটিভি বসানোর প্রসঙ্গ একাধিকবার উঠেছে। ছাত্রের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একাধিক গাফিলতির অভিযোগ উঠেছে। যার মধ্যে সিসিটিভি বসানো নিয়ে কি পদক্ষেপ তাও নজরে এসেছে। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ। তাড়াহুড়ো করলে চলবেনা। সময় লাগবে, জানালেন তিনি।

সিসিটিভি বসাতে কতদিন সময় লাগবে এই প্রশ্নের উত্তরে কার্যত চড়া মেজাজে উত্তর দিলেন উপাচার্য। তিনি বলেন, “আমি তো আর সিসিটিভি বসাতে পারব না। বসানোর সিদ্ধান্ত যখন হয়েছে, বসানো হবে। এই কাজে সময় লাগবে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের অনেকগুলি গেট আছে। হোস্টেলের সামনেও সিসি ক্যামেরা বসানো হবে। বলা হবে যত দ্রুত সম্ভব বসাতে।” তবে বেশ কয়েকটি জায়গা সিসিটিভি বসানোর জন্য চিহ্নিত করা হয়েছে বলেও জানান।

প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনার পর সিসিটিভি বসানো নিয়ে প্রশ্ন উঠেছে। ছাত্র সংগঠনের দাপটে সিসিটিভি বসানো যায়নি বলে অভিযোগ উঠেছে। তবে এবার সিসিটিভি বসানো নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তা ফলপ্রসূ হয় কিনা সেটাই দেখার।

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!