বালিগঞ্জে তৃণমূলের মিছিলে উত্তেজনা, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার

Share:

নিজস্ব প্রতিনিধি:  শর্তসাপেক্ষে আজ বুধবার (৮ জুলাই) তৃণমূলকে মিছিলের অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বারুইপুরের ঘটনা নিয়ে এদিন দুপুরে তৃণমূল প্রতিবাদ মিছিল শুরু করতেই তৈরি হয় ব্যপক উত্তেজনা। হাতাহাতির ঘটনাও ঘটেছে। মিছিল চলাকালীন ‘চোর চোর’ স্লোগান দেয় বিক্ষুব্ধ জনতা।   

জানা গিয়েছে, তৃণমূলের মিছিলের সময়ের  দুপক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। বচসা-ধস্তাধস্তি-হাতাহাতি চলতে থাকে দু’পক্ষের মধ্যে। মিছিলের সময়  বাজানো হয় মাছ চোর গান। মিছিল শুরু হতেই বালিগঞ্জ ফাঁড়ি এলাকা রণক্ষেত্রের চেহারা  নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নেয় ঘটনাস্থলে মোতায়েন করা বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। তবে পরিস্থিতি সামাল দিতে  চরম হিমশিম খেতে হয় তাদের।  অশান্তি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। 

আরও পড়ুন: বদ্রীনাথে দান ‘চুরি’র অভিযোগ, বরখাস্ত মন্দির কমিটির কর্মী

উল্লেখ্য, পুলিশ প্রথমে এই মিছিলের অনুমতি দেয়নি । সেই কারণে  কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল । আদালত আজ দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে চারটের মধ্যে বালিগঞ্জ ফাঁড়ি মোড় থেকে হাজরা রোড হয়ে হাজরা স্কোয়ার পর্যন্ত মিছিল করার শর্তসাপেক্ষ অনুমতি  দিয়েছিল। ১০০০ জনের বেশি জমায়েত করা যাবে না বলেও জানানো হয়েছিল। তবে এদিনের মিছিলে দেখা যায়নি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ স্থানের কোনও নেতাকেই।   

 

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪