বদ্রীনাথে দান ‘চুরি’র অভিযোগ, বরখাস্ত মন্দির কমিটির কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বদ্রীনাথে দানের অর্থে অনিয়মের অভিযোগ। প্রাথমিক তদন্তের পর মন্দির কমিটির এক কর্মীকে বরখাস্ত করা হল। একই সঙ্গে পৃথক তদন্তে নেমেছে উত্তরাখণ্ড সরকার। ১৫ দিনের মধ্যে রিপোর্ট চেয়েছে প্রশাসন।

শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির (বিকেটিসি) চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী বুধবার জানান, প্রাথমিক তদন্তে অনিয়মের ইঙ্গিত মিলেছে। সেই কারণেই কমিটির ব্যক্তিগত সচিব প্রমোদ নৌটিয়ালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বে ফিরতে পারবেন না। দ্বিবেদীর দাবি, দুর্নীতির বিরুদ্ধে মন্দির কমিটির অবস্থান কঠোর। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনি পদক্ষেপও করা হবে। কয়েক দিন আগে সামাজিক মাধ্যমে বদ্রীনাথ মন্দিরে ভক্তদের দানের অর্থ গণনা নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। ভৈরব সেনা নামে একটি সংগঠন বিষয়টি নিয়ে সরব হয়। সংগঠনের পক্ষ থেকে তদন্ত এবং এফআইআর দায়েরের দাবিও জানানো হয়। অভিযোগ, দানের অর্থের হিসাবে গরমিল হয়েছে। অভিযোগ সামনে আসতেই বিকেটিসি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। সিসিটিভি ফুটেজ, সংশ্লিষ্ট কর্মীদের বয়ান এবং নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটিতে রয়েছেন অর্থ নিয়ন্ত্রক হেম কাণ্ডপাল, আইন আধিকারিক এস. এস. বার্টওয়াল, প্রধান প্রশাসনিক আধিকারিক রাজন নৈথানি এবং কেদারনাথের জ্যেষ্ঠ প্রশাসনিক আধিকারিক ডি. এস. ভুজওয়ান। এর মধ্যেই মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে পৃথক তদন্তের সিদ্ধান্ত নেয় উত্তরাখণ্ড সরকার। গড়ওয়াল বিভাগের কমিশনার আনন্দ স্বরূপের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সদস্য রয়েছেন সন্দীপ তিওয়ারি ও জগৎ সিং চৌহান। ১৫ দিনের মধ্যে সরকারকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।

 আরও পড়ুনঃ নিউইয়র্কে বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারত বিরোধী বড় ষড়যন্ত্রের পরিকল্পনা!

পর্যটন সচিব ধীরাজ সিং গর্ব্যাল জানান, মন্দির কমিটির প্রাথমিক রিপোর্টে একাধিক প্রশ্নের স্পষ্ট উত্তর মেলেনি। সেই কারণেই স্বাধীন তদন্তের সিদ্ধান্ত। এদিকে কংগ্রেস বিচারবিভাগীয় তদন্ত অথবা বিধানসভার যৌথ কমিটির মাধ্যমে গোটা ঘটনার নিরপেক্ষ অনুসন্ধানের দাবি তুলেছে। ঘটনার পর বিকেটিসি-র অধীন ৫২টি মন্দিরে দানের অর্থের হিসাব ও আর্থিক লেনদেনে আরও কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলা, নিহত ১৭

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ

কয়লা চুরি ও অবৈধ খনন রুখতে কড়া পদক্ষেপ! আইনি ক্ষমতা পেল CISF