নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব ঘোষণা মতোই শনিবার (১ অগস্ট) ইসকনের পাইলট প্রকল্পের মেগা কিচেনের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাত লাগিয়েছেন মিড ডে মিল রান্নার কাজে। শুধু তাই নয়,  পড়ুয়াদের সঙ্গে বসেই খেলেন মিড ডে মিলের খাবার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সরকারের শীর্ষ  আধিকারিকরা।  

মিড ডে মিলে পুষ্টিকর নিরামিষ খাবার পরিবেশন করা হবে বলে জানা গিয়েছে। এদিন মেগা কিচেনের উদ্বোধনের পরেই মিড ডে মিল সরবরাহ করার ইলেকট্রিক গাড়ি চালুর সবুজ সঙ্কেত দেন মুখ্যমন্ত্রী। পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ‘ইসকনের ‘অন্নামৃত ফাউন্ডেশন’ দ্বারা মিড ডে মিলের খাবার সরবরাহ শুরু হয়ে গিয়েছে। সুন্দর-স্বচ্ছতার সঙ্গে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত হয়েছে ইসকন।’ একই সঙ্গে মিড-ডে মিলের রাঁধুনিদের কাজ যাবে না বলে আশ্বস্ত করেছেন শুভেন্দু। তিনি বলেছেন, ‘এক মাস আগে মিড-ডে মিলের রাঁধুনিদের নিয়ে একটি মিছিল দেখেছিলাম। কিছু বলিনি। সেই মিছিলকারীদের উদ্দেশে বলি, এক জন রাঁধুনি দিদিও কর্মচ্যুত হবেন না। রান্না এবং মিড-ডে মিল বিতরণ প্রক্রিয়া তাঁদের জুড়ে দেওয়া হবে।’ 

আরও পড়ুন:  নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

পশ্চিমবঙ্গে ইসকনের ‘অন্নামৃত ফাউন্ডেশন’ মাধ্যমে আজ থেকে  স্কুলে স্কুলে পৌঁছে যাবে মিড ডে মিল।  শুভেন্দু অধিকারী জানান, “আগামী ৩ মাসে আড়াই লক্ষ শিক্ষার্থীর পাতে মিড ডে মিল পৌঁছে দেওয়া হবে। মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। বহু মানুষ ও সংস্থার সাহায্য করেছেন ইসকনকে। শুধু বিকাশ নয়, ঐতিহ্য-সংস্কৃতিকে অগ্রগতির জন্য ত্রুটিপূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’ 

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের