উপাদান পৃথক করেই সংগৃহীত রক্ত পাঠাতে হবে ব্লাড ব্যাঙ্কে

Share:

নিজস্ব প্রতিনিধি: বার বার অনুরোধেও কাজ হয়নি। তাই এবার জারি করে দেওয়া হল নির্দেশিকা। রাজ্যের সব সরকারি ব্লাড ব‌্যাঙ্ক(Blood Bank) ও হাসপাতালকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। কী সেই নির্দেশ? রাজ্যের স্বাস্থ্য দফতর(Health Department) থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে রাজ্যে যত রক্তদান শিবির(Blood Donation Camp) হবে সেই সব শিবির থেকে সংগৃহীত রক্তের উপাদান(Elements) পৃথক করে তবেই সংগৃহীত রক্ত পাঠাতে হবে ব্লাড ব্যাঙ্কে। গত বছর দফায় দফায় জেলাগুলিকে এনিয়ে অনুরোধ জানানো হয়েছিল স্বাস্থ্য দফতরের তরফে। কিন্তু সেই অনুরোধ কানে তোলেননি কেউ। অতএব কিছুটা বাধ্য হয়েই এবার নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। তাতেই বলা হয়েছে, করে সংগৃহীত রক্তের উপাদান পৃথক করে পাঠানোর নিয়মটি বাধ‌্যতামূলক করা হচ্ছে।

এখন কলকাতার ৫টি মেডিকেল কলেজ ছাড়াও রাজ্যের ৪০টি হাসপাতালে রক্তের উপাদান পৃথক করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে রক্তদান শিবিরে রক্তদানের পর নিকটবর্তী হাসপাতাল বা ব্লাড ব‌্যাঙ্কে সেগুলি ‘আনমার্কড’ চিহ্ন দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। রক্তে কোনও রোগের জীবাণু রয়েছে কী না তা নিয়মমাফিক পরীক্ষার পর ৪টি উপাদান পৃথক করা হবে। সেগুলি পৃথক ব্লাড ব‌্যাগে রেখে উপাদানের নাম, এবং কবে মেয়াদ উত্তীর্ণ হবে, সেই ট‌্যাগ দিয়ে এলাকার হাসপাতাল বা ব্লাড ব‌্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হবে। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের দাবি, এক ব‌্যাগ রক্তের মধ্যে ৪টি উপাদান থাকে। এগুলি হল – প্লেটলেট, PRBC বা ঘনরক্ত, FFP বা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এবং ক্রায়ো। এবার থেকে সেগুলি পৃথক করেই পাঠাতে হবে। একই সঙ্গে স্বাস্থ্য দফতর থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে, এলাকায় থ‌্যালাসেমিয়া ইউনিট থাকলে অগ্রাধিকার ভিত্তিতে রোগীদের কার্ড মিলিয়ে পিআরবিসি বা ঘনরক্ত পাঠাতে হবে। তবে ক্রায়োর মতো অ‌্যান্টিজেন কলকাতার হাসপাতালে পাঠাতে হবে।

জুম কলে ৯০০ কর্মীর চাকরি খেয়েছিলেন, এখন নিজেই খুঁজছেন ভারতীয় বংশোদ্ভূত সিইও

ফের পেনাল্টি মিস মেসির, হেরে গেল ইন্টার মায়ামি

পানমশলার বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল, ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ টাকা-সোনা

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস