বঙ্গে অমিত আগমনের দিনেও তাপ বাড়াচ্ছে বিজেপির বিদ্রোহী নেতারা

বঙ্গে পা দিয়েছে বিজেপির ‘নাম্বার টু’ নেতা অমিত শাহ। সর্বভারতীয় নেতার বঙ্গ সফরের আবহেও থামছে না বিজেপির অন্দরে কোন্দলের বাতাবরণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে বঙ্গে পা দিয়েছে বিজেপির ‘নাম্বার টু’ নেতা অমিত শাহ। সর্বভারতীয় নেতার বঙ্গ সফরের আবহেও থামছে না বিজেপির অন্দরে কোন্দলের বাতাবরণ। দলের নেতা থেকে শুরু করে কর্মীদের বিদ্রোহে জেরবার হচ্ছে পদ্মশিবির। এবার শোকজ হওয়া নেতারাই বিজেপির জেলা নেতৃত্বের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনলেন। বুধবার বারাসতে (Barasat) পাঁচজনকে শোকজ করেছে জেলা নেতৃত্ব। সেই পাঁচজনের মধ্যে একজন প্রদীপ চট্টোপাধ্যায়। এবার জেলা নেতৃত্বের বিরুদ্ধে বৃহস্পতিবার সরব হলেন এই বিজেপি নেতা।

প্রদীপ চট্টোপাধ্যায় জানান, কাউকে দল থেকে বহিষ্কার করলে সেটা প্রকাশ্যে মিডিয়ার সামনে বলা যেতে পারে। কিন্তু দলের মধ্যে কাউকে শোকজ করা সম্পূর্ন দলের আভ্যন্তরীণ ব্যাপার। শোকজ করা নিয়ে যদি কেউ বাইরে বলে বা মিডিয়াকে জানায় সেটা দলের শৃঙ্খলাভঙ্গ করা হয়েছে বলে মনে করেন তিনি। আর এই নিয়ে রাজ্য নেতৃত্বের কাছে নালিশ জানিয়েছেন তিনি। উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার বারাসত (Barasat) সংসদীয় জেলাতে বিজেপির ৬৯ জনকে নিয়ে গঠিত জেলা কমিটির মধ্যে ১৫ জন সদস্য সম্প্রতি নিজেদের পদ থেকে পদত্যাগ করেছেন। দলের অন্দরে দুর্নীতির অভিযোগ তুলে তাঁরা পদত্যাগ করেন। পদত্যাগ করা ১৫ জনের মধ্যে থেকে পাঁচ জন সদস্যকে শোকজ করে গেরুয়া শিবিরের জেলা নেতৃত্ব। ৭ দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। প্রদীপ চট্টোপাধ্যায় এদিন জেলা নেতৃত্বের বিরুদ্ধ ক্ষোভ উগরে দিয়ে জানান, তিনি বিজেপির একজন সক্রিয় কর্মী। একদা জেলার সহ সভাপতি পদে দায়িত্বও সামলেছেন। শোকজের বিষয়ে তাঁর বক্তব্য, “একটি অচেনা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে শোকজের চিঠি এসেছে। যার সত্যতা যাচাই করা হয়নি। এই বিষয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে। যা বলার নেতৃত্বকেই বলব।”

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে