ফেব্রুয়ারি গোড়াতেই দিনক্ষণ ঘোষণা, মার্চেই লোকসভার ভোট

ফেব্রুয়ারির গোড়াতেই ২৪'র ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। মার্চেই হবে ভোটগ্রহণ। চলতে পারে এপ্রিম পর্যন্ত। মে মাসের মধ্যে সরকার গঠন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনে জয় গেরুয়া শিবিরকে অনেকটাই অক্সিজেন যুগিয়েছে। আর তাই পদ্মশিবিরের পরিকল্পনা লোকসভা ভোট(General Election 2024) এগিয়ে আনা হোক। সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসেই ভোটের দিনক্ষণ(Election Dates) ঘোষণা করে দেওয়া হতে পারে। মার্চেই হয়ে যাবে ভোটগ্রহণ(Polling)। আগামী বছরের ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন, যাকে কেন্দ্র করে হিন্দু ভাবাবেগে ঢেউ তোলার চেষ্টা করা হবে। তার পরে ১ ফেব্রুয়ারি ভোটের বছরের বাজেট বা Vote on Account পেশ হবে। সেখানে মধ্যবিত্তদের জন্য আয়করে ছাড়-সহ নানা জনমুখী ঘোষণা হতে পারে। তার এক সপ্তাহের মধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হতে পারে বলে বিজেপি(BJP) সূত্রে জানা গিয়েছে।  

উনিশের ভোটের দিনক্ষণ ঘোষিত হয়েছিল ২০১৯ সালের ১০ মার্চ। সে বছর ভোটগ্রহণ শুরু হয়েছিল ১১ এপ্রিল থেকে। ৭ দফায় ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছিল ১৯ মে। ২৩ মে ভোটগণনা হয়েছিল। সূত্রের দাবি, গত বারের তুলনায় এক মাস এগিয়ে এনে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট ঘোষণা হতে পারে। সে ক্ষেত্রে আর মাত্র ৬০ দিনের মতো সময় রয়েছে। সংসদের চলতি অধিবেশন শেষ হওয়ার পরেই নরেন্দ্র মোদিকে সামনে রেখে সাংসদদের নিজের নিজের এলাকায় প্রচারে নেমে পড়ার বার্তাও দেওয়া হবে। বিজেপি বিরোধী শিবিরেরও ধারনা, ভোট এগিয়ে আনতে পারে মোদি সরকার। সেক্ষেত্রে মার্চে ভোট শুরু হয়ে তা এপ্রিলের মাঝামাঝি সময়ে শেষ হবে। মে মাসের মধ্যেই সরকার গড়ার পরিকল্পনা করছে পদ্মশিবির।  

রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলঙ্গানা, মিজ়োরাম, এই ৫ রাজ্যের বিধানসভা ভোটে কী হবে, তা বিজেপির জানা ছিল না। এখন হিন্দি বলয়ের ৩ রাজ্যে জয়ের পরে ভোট এগিয়ে আনা নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের মনে আর সংশয় থাকছে না। ভোট এগিয়ে আনলে বিরোধী জোট INDIA’র শরিকেরাও আসন সমঝোতার প্রক্রিয়া শেষ করার জন্য হাতে সময় কম পাবেন। সর্বোপরি রামমন্দির নিয়ে উন্মাদনা, বাজেটের জনমোহিনী ঘোষণার রেশ থাকতে থাকতেই ভোট শুরু হয়ে যাবে।  

অনুমতি ছাড়াই নাম-ছবি ব্যবহার, আমেরিকার সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটির মামলা ঠুকলেন উর্বশী

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

শ্রাদ্ধানুষ্ঠান চলাকালীন বিপত্তি, নদীতে ডুবে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা