শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু রুখতে তৎপর পুরসভা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু রুখতে এবার তৎপরতা শুরু করল কলকাতা পুরসভা। কলকাতা পুরসভায় সব বিদ্যুতের খুঁটি পরীক্ষা করার সিদ্ধান্ত পুর কর্তৃপক্ষর।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু রুখতে এবার তৎপরতা শুরু করল কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার সব এলাকায় বিদ্যুতের খুঁটি এবার পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে পুর কর্তৃপক্ষ। অন্যদিকে রবিবার সন্ধ্যায় হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ুয়া মৃত্যুর ঘটনায় এবার তদন্ত শুরু করল পুরসভা। কী ভাবে বিদ্যুতের খুঁটিটি তড়িৎবাহী হয়েছিল তার কারণ জানতে রাজ্য বিদ্যুৎ পর্ষদের ডিরেক্টর অফ ইলেকট্রিসিটি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল বিভাগের অধ্যাপককে নিয়ে থার্ড পার্টি তদন্ত শুরু করেছে কলকাতা পুরসভা। পাসাপাশি কলকাতার কোন কোন বস্তিতে বিদ্যুতের তার বিপজ্জনক অবস্থায় রয়েছে, তা জানতে যৌথভাবে পরিদর্শন করবে সিইএসসি (CESC) ও কলকাতা পুরসভা।

কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু রুখতে সোমবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) পুরসভায় জরুরি বৈঠক ডাকেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পুর কমিশনার বিনোদ কুমার ও নিকাশি দফতরের আধিকারিকরা।  কলকাতা পুরসভার মেয়র মৃত ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পুরসভা এলাকার যত বিদ্যুতের খুঁটি রয়েছে সবগুলিকে পরীক্ষা করা হবে পুরসভা ও সিইএসসির (CESC) তরফে।

হরিদেবপুরে পড়ুয়ার মৃত্যুর ঘটনায় এদিন বৈঠকের পরই ঘটনাস্থলে পৌঁছয় তদন্তকারী দল। রাজ্য বিদ্যুৎ পর্ষদ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল বিভাগের অধ্যাপককে নিয়ে পুরসভা ও সিইএসসি ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। সিইএসসি নাকি বিএসএনএল নাকি অন্য কারোর দোষ রয়েছে ওই ঘটনায় তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সোমবারের পর মঙ্গলবার‌ও ওই তদন্তকারী দল ঘটনাস্থলে যাবেন গোটা বিষয়টি খতিয়ে দেখতে। তদন্তকারীদের দু দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং বলেন, তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই পুরসভা থানায় অভিযোগ দায়ের করবে।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান