‘লড়াই অনেক বাকি আছে’, ২১-র মঞ্চ থেকে লড়াইয়ের ডাক অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি : লড়াই অনেক বাকি আছে, বলে একুশের মঞ্চে বক্তব্য শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঙালি অস্মিতায় শান দিতে একুশের মঞ্চ থেকে লড়াই করার ডাক দিয়েছেন। তিনি বলেছেন, একুশের জুলাই গতবারের থেকে ছাপিয়ে গিয়েছে। বিজেপি ও তৃণমূল সম্মুখ সমরে হাজির হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের শিকার হতে হচ্ছে। এই নিয়ে কয়েকদিন আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে রাজপথে নেমেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারও একুশের মঞ্চে বক্তব্যই শুরু করলেন লড়াইয়ের বার্তা দিয়ে।

বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার ডাক দিয়েছেন তিনি। সোমবার ২১-র মঞ্চে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মুখে এদিন শুধুই ছিল লড়াইয়ে ডাক। আগামী ২৬-র নির্বাচনে বিজেপিকে শুণ্য করার ডাক দিয়েছেন তিনি। বিজেপির সাম্প্রদায়িকতা, বাঙালির বিরুদ্ধে হেনস্থার বিরুদ্ধে লড়াই করতে হবে। সকলকে একসঙ্গে একজোট হয়ে থাকার কথাই বলেছেন তিনি।

এদিন তিনি আরও বলেছেন, শান্ত বাংলাকে অশান্ত করতে দেওয়া হবে না। বিজেপি শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করেছে। সেটা হতে দেওয়া যাবে না। কারও কাছে মেরুদণ্ড বিক্রি করা হবে না। সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চেয়েও বাংলায় জমি পায়নি বিজেপি। আগামী দিনে লড়াই করতে হবে কাঁধে কাঁধ রেখে।

উল্লেখ্য, ২১ জুলাই, ১৯৯৩। কংগ্রেস যুব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযানের সময় পুলিশের গুলিতে নিহত হন ১৩ যুব কংগ্রেস কর্মী। সেই থেকেই প্রতিবছর ২১ জুলাই ‘শহিদ দিবস’ পালিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগে কংগ্রেস, এখন তৃণমূল তা পালন করে। মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পর এই নিয়ে কমিশনও গড়েন। এখনও সেই রিপোর্ট বেরোয়নি। বাম-কংগ্রেসের অভিযোগ, গুলি চালানোর নির্দেশ দেওয়া মণীশ গুপ্ত-রচপাল সিংরা এখন মমতার ‘কাছের লোক’। সচিত্র পরিচয় পত্রের দাবিতে নিয়ে সেদিন মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন পুলিশের গুলিতে মৃত্যু তেরো জনের শ্রদ্ধায় শহিদ দিবস পালন করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৩৩ বছর ধরে এই দিনটি পালন হচ্ছে। প্রথমে কংগ্রেসে থেকে দিনটি পালন করেছেন দলনেত্রী। আজ তৃণমূলে থেকে বিশাল সমাবেশের আয়োজন করেন তিনি।

তৃণমূল আমলে ১০ লক্ষ টাকা খরচ করে বসানো টিউবওয়েল থেকে মিলছে না পরিশ্রুত পানীয় জল

‘ডোলা রে ডোলা রে’ শুটিংয়ের সময় আমি গর্ভবতী ছিলাম না’, বিতর্কে মুখ খুললেন মাধুরী

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ! মালদহে গ্রেফতার পাঁচ বাংলাদেশি

ছেলেদের প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন দিব্যাঙ্কা, নাম কী রাখলেন?

নদীতে ডুবন্ত নাবালিকাকে বাঁচাতে ঝাঁপ দিলেন পাঁচজন, সবার সলিল সমাধি

ম্যাট্রিমোনিয়াল অ্যাপে প্রতারণা! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ

তোলাবাজির অভিযোগে আটক বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক

ফাঙ্কি জুতো পরে ট্রোলড শিল্পা শেট্টী! অভিনেত্রীর ফ্যাশন সেন্স নিয়ে হাসাহাসি নেটদুনিয়ায়

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

আম তো অনেক খেয়েছেন, এবার একটু নতুন স্বাদের পোলাও খেয়ে দেখুন

একঘেয়ে পদ খেয়ে অরুচি? জাপানি পদ্ধতিতে বানান বেকড চিকেন কাৎসু

চন্দ্রকোনায় কাটমানির বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডার, গ্রেফতার তৃণমূল নেতা