চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

র‍্যাঙ্কজাম্প করে চাকরিহারারা বসতে পারবে না এসএসসি পরীক্ষায়, নির্দেশ শীর্ষ আদালতের

নিজস্ব প্রতিনিধি: আরও বিপাকে এসএসসি চাকরিহারারা। সুপ্রিম কোর্টে এসএসসি মামলায় নয়া মোড়। বিচারপরতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়ে দিয়েছে র‍্যাঙ্ক জাম্প করে চাকরিহারারা আর বসতে পারবে না আর এসএসসি পরীক্ষায়। অর্থাৎ অযোগ্যরা আর বসতে পারবেন  না পরীক্ষায়। বিগত বেশ কয়েকদিন ধরে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। তাঁদের দাবি, চাকরিতে তাঁদের পুনর্বহাল করতে হবে। এই নিয়ে উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। সরকার তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছে। কিন্তু তাতেও চিঁড়ে ভিজছে না। বিক্ষোভ তাঁরা দেখিয়ে চলেছে।

সুপ্রিম কোর্টের কলমের আঁচড়ে চাকরি হারিয়েছেন রাজ্যের ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। তারপর থেকেই প্রতিবাদ ও বিক্ষোভে উত্তাল হয়েছিল রাজ্য। এই মামলার রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিমকোর্টে আর্জি জানিয়েছিল রাজ্য ও স্কুল সার্ভিস কমিশন। এসএসসি আগেই জানিয়েছিল, নতুন রায়ের জন্য আবেদন জানানো হবে। সেই মতো সুপ্রিমকোর্টে আবেদন জানানো হয়েছে।

শীর্ষ আদালতের নির্দেশে চাকরি যাওয়ার এক মাসের মাথাতেই সুপ্রিম দরবারে হাজির হয়েছে রাজ্য ও স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর। রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল রাজ্য ও স্কুল সার্ভিস কমিশন।

অন্যদিকে, বিকাশ ভবনের সামনে তাণ্ডবনৃত্য চালানো চাকরিহারাদের একাংশকে চিহ্নিত করে শোকজ করল মধ্যশিক্ষা পর্ষদ। ৭ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। বিকাশ ভবনের সামনে আন্দোলন চলাকালীন কী কী ঘটনা ঘটিয়েছেন, তার বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে মধ্য শিক্ষাপর্ষদ। গত বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে যেধরনের ঘটনা ঘটেছে, তারপরেই শুক্রবার থেকে এই চিঠি পাঠানোর কাজ শুরু হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ