Loading live market data...
Loading active stocks...
Connecting...

মাঝরাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি অষ্টমীতে, পুজো মিটলেই বড় দুর্যোগ

পুজো মিটলেই রাজ্যে ফের বড় দুর্যোগ ধেয়ে আসছে। বঙ্গোপসাগরের ওপর তৈরি নিম্নচাপের জেরে শনিবার থেকেই ফের একটানা বৃষ্টি শুরু হতে পারে। সোমবার থেকে দাপট আরও বাড়বে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্বাভাস ছিল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের। কিন্তু অষ্টমীর মাঝরাতে তুমুল বৃষ্টি হল দক্ষিণবঙ্গের একাংশে। সঙ্গে বজ্রবিদ্যুৎ। নবমী ও দশমীতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পুজো মিটলেই রাজ্যে ফের বড় দুর্যোগ ধেয়ে আসছে। বঙ্গোপসাগরের ওপর তৈরি নিম্নচাপের জেরে শনিবার থেকেই ফের একটানা বৃষ্টি শুরু হতে পারে। সোমবার থেকে দাপট আরও বাড়বে।

পূর্বাভাস ছিলই, কিন্তু পুজোর দিনে বৃষ্টির ভ্রুকুটি এড়িয়েই প্যান্ডেল হপিং-এ বেরিয়ে পড়েছিল সাধারণ মানুষ। অষ্টমীর দুপুর থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে যায় হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। সন্ধের পর ভয়াবহ মেঘ ডাকার শব্দে অবশ্য অনেকেই সচেতন হন। এরপর রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বৃষ্টির পরিমাণ, ততই বাড়তে থাকে আকাশে ঝলকানি। তুমুল বৃষ্টিতে ফের জল জমে গিয়েছে হাওড়া, হুগলির বেশ কিছু জায়গায়। নবমীতে কলকাতাতেও বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিরপুর আবহাওয়া দফতর। দশমীতেও কোন ব্যতিক্রম হবে না। তবে শনিবার থেকে ক্রমশ বাড়তে পারে বৃষ্টির দাপট।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। যা এগিয়ে যাবে উত্তর-পশ্চিম দিকে। তা জেরেই বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার থেকে। একটানা মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সমগ্রজেলা জুড়ে এই বৃষ্টি হতে পারে। বিশেষ করে সোমবার ও মঙ্গলবার বৃষ্টির জেরে ফের একবার ঘরবন্দি হয়ে থাকতে হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা, নদিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান জেলার মানুষজনকে। ফের একবার জল জমে দুর্ভোগও বাড়তে পারে। একইসঙ্গে উত্তরবঙ্গেও সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা