১০ বছরে সিবিআই ব্যর্থতা নিয়ে সরব অভিষেক, দিলেন জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার পরামর্শ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি চালাচ্ছে  জুনিয়র চিকিৎসকেরা। এই আবহে  রাজ্য সরকারের তরফ থেকে চিকিৎসকদের  দাবি মেনে নিয়েছেন। তবুও অব্যাহত কর্মবিরতি। এই আবহে বুধবার জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

লিখলেন,’ প্রথম দিন থেকে, আমি নিরাপত্তা দিয়ে ডাক্তারদের উদ্বেগকে সমর্থন করেছি। হাসপাতালগুলির নিরাপত্তা বাড়ানোর কাজ চলছে। আশা করছি আগামী ১৪ দিনের মধ্যেই সিসিটিভি লাগানোর কাজ শেষ হবে।‘ পাশাপাশি অভিষেক আরও  জানান,’ রাজ্য সরকার আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে স্বাস্থ্য দফতর ও কলকাতা পুলিশের কয়েকজন শীর্ষ আধিকারিককে বদলি করেছে। তাই জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগ দেওয়া উচিত। ‘

শুধু তাই নয় এদিন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সিবিআই তদন্ত নিয়েও সরব হয়েছেন। তিনি লেখেন, ‘ সিবিআই-কে নিশ্চিত করতে হবে, কোনও অপরাধী যেন ছাড়া না পায়। যত দ্রুত সম্ভব অপরাধীদের সাজার ব্যবস্থা করতে হবে।  তবে গত ১০ বছরে সিবিআই কোনও তদন্তই শেষ করতে পারেনি। বিচারে দেরি মানে, বিচার থেকে বঞ্চিত হওয়া।‘ একথায় বলা যায়, আরজি কর কাণ্ড নিয়ে  সিবিআই তদন্ত নিয়ে  উষ্মা প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ

খাবার কিনতে গিয়ে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার বৃদ্ধ

রাজ্যে পালাবদলের পর অনুষ্ঠিত হচ্ছে ‘ভারত শক্তি সপ্তাহ’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাইজেরিয়ার জঙ্গলে হাড়হিম করা দৃশ্য! একসঙ্গে উদ্ধার ২৮ জনের মাথার খুলি

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ