‘বাংলাদেশ নিয়ে সাম্প্রদায়িক উস্কানি’! শুভেন্দুর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উপনির্বাচনের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে নালিশ করল তৃণমূল।  অভিযোগ উঠেছে, বাঁকুড়ার তালড্যাংরায় নির্বাচনী প্রচারে গিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী । শুধু তাই নয় তিনি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। আর তা নিয়েই সরব হল ঘাসফুল শিবির।

কমিশনে লেখা চিঠিতে তৃণমূল বলেছে,’ গত ৯ নভেম্বর তালড্যাংরায় সভা করতে গিয়ে শুভেন্দু অধিকারী হিংসাত্মক এবং সাম্প্রদায়িক মন্তব্য করেছেন। তাতেই তিনি নির্বাচনের আদর্শ  আচরণবিধি ভঙ্গ করেছে। পাশাপাশি পড়শি বাংলাদেশের বিরুদ্ধে শুভেন্দু  কথা বলেছেন। যা ভারতের গণতন্ত্রের পক্ষেও বিপজ্জনক। ‘ শুধু তাই নয় তৃণমূলের দেওয়া চিঠিতে উল্লেখ রয়েছে আদর্শ আচরণবিধির সংশ্লিষ্ট তিনটি ধারা।

৯ নভেম্বর তালড্যাংরায় ভোটের প্রচারে গিয়ে কী বলেছিলেন শুভেন্দু অধিকারী? তিনি বলেছিলেন,’ বাংলাদেশের ছবিগুলি দেখেছেন তো? ৫১৬টি মন্দির ওরা ভেঙেছে। বাংলাদেশের হিন্দুদের এবং জনজাতির উপরে কী অত্যাচার করেছে! এরা পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ করতে চায়।‘ আর এই বক্তব্যের পর থেকেই সরব হয়েছে রাজ্যের শাসকদল। আগামী ১৩ নভেম্বর তালড্যাংরা-সহ রাজ্যের ছ’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আজই রয়েছে  শেষ ভোট প্রচার। এই আবহে এবার বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারীর বিরুদ্ধে কমিশনে নালিশ জানাল তৃণমূল ।

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের