১৮ বছরেও কিনারা হল না রবির নোবেলের, সিবিআই-য়ের বিরুদ্ধে সরব তৃণমূল

সিবিআই না করলে নোবেল চুরির তদন্তভার রাজ্যের হাতে দেওয়া হোক, এই দাবি আগেই জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৮ বছরেও কিনারা হয়নি রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি যাওয়া নোবেল পদকের। যার তদন্তভার নিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার এই ইস্যুতে ফের সিবিআইয়ের বিরুদ্ধে সুর চড়াল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

সোমবার দেশের বিভিন্ন জায়গায় কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে পালিত হচ্ছে তাঁর ১৬১তম জন্মদিবস। সেই আবহে রবি ঠাকুরের চুরি যাওয়া নোবেল পদক নিয়ে তদন্তের অগ্রগতি কী, তা প্রকাশ্যে জানানোর দাবি করল তৃণমূল কংগ্রেস। সিবিআই না করলে নোবেল চুরির তদন্তভার রাজ্যের হাতে দেওয়া হোক, এই দাবি আগেই জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একই অবস্থানে অনড় রয়েছে জোড়াফুল শিবির। রাজ্যে একের পর এক ঘটনার তদন্তভার যখন সিবিআইয়ের হাতে দেওয়ার দাবি তুলেছে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। সেই সময় নোবেল চুরি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ব্যর্থতার কথা তুলে ধরে প্রচার বাড়াতে চাইছে জোড়াফুল শিবির।

উল্লেখ্য ১৮ বছর আগে ২০০৪ সালে মার্চ মাসের ২৫ তারিখে জানা যায়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রভবনের সংগ্রহশালা থেকে চুরি হয়ে গিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক। সেই সঙ্গে সংগ্রহশালা থেকে কবিগুরুর ব্যবহৃত বেশকিছু আসবাবপত্রও চুরি হয়। এর পর এই ঘটনার তদন্তভার নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই তদন্তভার নিলেও এখনও কোনও কিনারা করতে পারেনি। চুরি যাওয়ার এতদিন পর তদন্তে কোনও অগ্রগতি না হওয়ায় তাই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বহু রবীন্দ্রভক্ত। বহু রবীন্দ্র অনুরাগী ঘটনার তদন্তভার রাজ্যের গোয়েন্দা সংস্থাকে হস্তান্তর করার দাবিও তুলেছেন।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা