বাংলার ভোটার তালিকায় বহিরাগতদের নাম, নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলল ডেরেক–ব্রাত্য

Share:

নিজস্ব প্রতিনিধি: বাইরের ভোটারদের বাংলার ভোটার করা হচ্ছে সুকৌশলে। একাধিক ভোটার বিহারের। বাংলার ভোটার তালিকায় নাম আছে। এটা লজ্জার!‌ যে কাজ নির্বাচন কমিশনের করা উচিত সেটা তৃণমুল কংগ্রেসকে করতে হচ্ছে। আজ, বুধবার সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’‌ব্রায়েন এবং দমদম বিধানসভার প্রার্থী ব্রাত্য বসু। একদিকে ফর্ম ৬ নিয়ে বড় অভিযোগ তুলল শাসকদল। অপরদিকে আরও বড় তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিহারের চূড়ান্ত ভোটার তালিকায় নাম ছিল, এমন ব্যক্তির নাম রয়েছে বাংলার চূড়ান্ত ভোটার তালিকাতেও।

এদিকে ভুয়ো ভোটার ঢুকিয়ে জিততে চাইছে বিজেপি। ঠিক বিহার, দিল্লি, রাজস্থানে করেছিল। পাঁচজনের নাম আর তথ্য দেখিয়ে দাবি করলেন ডেরেক ও’‌ব্রায়েন। নির্বাচন প্রক্রিয়া ও গণতন্ত্র শেষ করে দেওয়ার চেষ্টা বলেও অভিযোগ তাঁর। বিজেপির কাছে বৈধ ভোটার নেই, ভোটার ভাড়া করতে হয়। নির্বাচন কমিশনকে দিয়ে জালিয়াতি করাতে হয় বিজেপিকে বলেও আক্রমণ করেন ব্রাত্য বসু। এই বিষয়ে ব্রাত্য বলেন, ‘‌প্রথম উদাহরণ, সুলেখা কুমারী। বিহারের ২০২৫ সালের চূড়ান্ত ভোটার তালিকায় EPIC নম্বর BYD4595792–সহ তালিকাভুক্ত ছিলেন এবং একইসঙ্গে বাংলার চূড়ান্ত ভোটার তালিকাতেও নাম রয়েছে তাঁর। EPIC নম্বর ARZ2693778–সহ নথিভুক্ত। তিনি বিহারে বিধানসভা ১১৫ পার্ট ২১৪ এবং পশ্চিমবঙ্গ বিধানসভা ২৭৬ পার্ট ২৪৫–এ ভোটার হিসেবে নথিভুক্ত। তিনি দু’‌রাজ্যে ভোট দিচ্ছেন।’‌

অন্যদিকে বিহার, মহারাষ্ট্র, হরিয়ানায় এই প্যাটার্ন ফলো করেছে বিজেপি। হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী ভুয়ো ভোটার ধরার কাজ করছে। নির্বাচন কমিশনে নালিশ করেছি বলেও দাবি করেন ডেরেক। ডেরেকের দাবি, ‘‌রমেশ এবং তাঁর পুত্র। এটি দ্বিতীয় উদাহরণ। রমেশ এবং তাঁর ছেলে উমেশ বিহারের দুটি নির্বাচনী এলাকা, এসি ১০৮ এবং এসি ১০৯–এ দু’‌জায়গার ভোটার হিসেবে নথিভুক্ত এবং একইসঙ্গে দু’‌জনেই পশ্চিমবঙ্গেও তালিকাভুক্ত, অর্থাৎ এই রাজ্যেরও ভোটার। সামান্য তথ্যের অদল বদল করে তাঁরা ভোটার তালিকায় দু’‌জায়গায় নাম তুলেছেন। বাবা–ছেলের বিহারের ভোটার আইডি নম্বরও আছে।’‌

এছাড়া সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই এই অভিযোগ তুলেছিলেন। এবার ডেরেক–ব্রাত্যর অভিযোগ, ‘‌শ্যামবাহাদুর যাদব। তিনি বিহারের চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছেন। আবার রয়েছেন বাংলার ভোটার তালিকায়। শ্যাম বাহাদুর যাদবের ২০২৬ সালের বিহার ভোটার তালিকায় EPIC নম্বর AHE0266973, আর পশ্চিমবঙ্গে EPIC নম্বর ARZ2693729। তিনি এবং তাঁর স্ত্রী দু’‌রাজ্যে ভোট দেন। বিজেপিও জানে বাংলা হারতে যাচ্ছে। শেষ কামড় হিসাবে বাংলার মানুষের নাম বাদ দিয়ে বাইরে থেকে লোক এনে ঢুকিয়ে দিচ্ছে। বাংলার ভোটার বাদ দিচ্ছে। দেশে অঘোষিত ইমারজেন্সি চলছে।’‌

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘৩ লক্ষ দিদিকে লাখপতি করবে পঞ্চায়েত দফতর’, ‘সমৃদ্ধ ভারত’ কর্মসূচিতে বড় ঘোষণা দিলীপের

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

জাতিগত শংসাপত্র যাচাই-বাছাই শুরু, নবান্নের সন্দেহের তালিকায় অন্তত ৪৫ হাজার

UPI পেমেন্টে ২,০০০ টাকা লেনদেনে চার্জ দিতে হবে? জেনে নিন নতুন নিয়ম

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

সময়সীমা বেঁধে দিতেই ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ, কোন মামলায় নতজানু মেটা প্রধান?

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা