একুশে জুলাইয়ের ইতিহাস নিয়ে তথ্যচিত্র বানাচ্ছে তৃণমূল

তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস একুশে জুলাই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে। এবার একুশে জুলাইয়ের ইতিহাস নিয়ে তথ্যচিত্র বানাতে চলেছে তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস একুশে জুলাই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে। এবার একুশে জুলাইয়ের ইতিহাস নিয়ে তথ্যচিত্র বানাতে চলেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, বিষয়টি নিয়ে ইতিমধ্যে দলের এক বিধায়ককে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ছবি তৈরির জন্য প্রয়োজনীয় কাজও শুরু করে দেওয়া হয়েছে ওই বিধায়কের তরফে।

সালটা ছিল ১৯৯৩। সচিত্র পরিচয়পত্র তৈরির দাবিতে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল কংগ্রেস। ২১ জুলাই কলকাতায় সেই মহাকরণ অভিযানে সামিল হয় সেই সময়ের যুব কংগ্রেসের সদস্যরা। সেই অভিযানে নেতৃত্বে ছিলেন তৎকালীন যুব কংগ্রসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযানে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল বহু যুব কংগ্রেস কর্মীর। রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসের দাবি সেই অভিযানে পুলিশের গুলিতে মৃত্যু হয় ১৩ জন যুব কংগ্রেস কর্মীর। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং শহীদদের শ্রদ্ধা জানাতে প্রতিবছর একুশে জুলাই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল। এবার সেই ঘটনাকে নিয়ে তথ্যচিত্র বানাতে উদ্যোগী হল জোড়াফুল শিবির। এ নিয়ে তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিককে নির্দেশ দেওয়া হয়েছে।

নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক নাট্য পরিচালনা করেন। নাট্য পরিচালনার পাশাপাশি ছবিও তৈরি করেন তিনি। আর তাই তাঁর অভিজ্ঞতার ওপর ভরসা করে দল একুশে জুলাই নিয়ে তথ্যচিত্র বানানোর নির্দেশ দিয়েছে। গোটা তথ্যচিত্র নির্মাণের কাজটি হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরদারিতে। আগামী ২১ জুলাই শহীদ দিবস পালনকে কেন্দ্র করে জোড়াফুল শিবিরের অন্দরে তুঙ্গে প্রস্তুতি। ২১ তারিখ ধর্মতলায় হবে শহীদ দিবসের সমাবেশ। সেই সমাবেশের আগেই দলের এক সাংগঠনিক বৈঠকে ওই দিনটির উপর তথ্যচিত্র বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করে দিয়েছেন পার্থ।

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি