Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজেপি কর্মী খুনের মামলায় শর্তসাপেক্ষে আগাম জামিন মঞ্জুর পরেশ পাল-সহ দুই তৃণমূল কাউন্সিলরের

বিজেপিকর্মী অভিজিৎ সরকারকে খুনের চেষ্টার অভিযোগের ভিত্তিতে চলা মামলায় আগাম জামিন পেলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল-সহ আরও দুইজন কাউন্সিলর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপিকর্মী অভিজিৎ সরকারকে খুনের চেষ্টার অভিযোগের ভিত্তিতে চলা মামলায় আগাম জামিন পেলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল-সহ আরও দুইজন কাউন্সিলর। তাঁদেরকে আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন কাঁকুড়গাছিতে নিহত বিজেপিকর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। গাছ কাটা নিয়ে বিবাদের জেরে তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। পরেশ ছাড়াও এই মামলায় নাম জড়িয়েছিল ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কলকাতা পুরসভার মেয়র পরিষদ স্বপন সমাদ্দার এবং ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া ঘোষের। অবশেষে বৃহস্পতিবার (২১ অগস্ট) কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত শর্তসাপেক্ষে এবং এক লক্ষ টাকার বন্ডে তিনজনের জামিন মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, ২০২১ সালে কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সন্তান খুন হয়েছেন। সেই মামলায় সিবিআইয়ের চার্জশিটে এই তিনজনের নাম নথিভুক্ত ছিল। পরে তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। তাঁর অভিযোগ ছিল যে, গাছ কাটার নামে অভিজিতের বাড়ির এলাকা শীতলাতলা লেনে উপদ্রব করেছেন স্বপন ও পাপিয়াদের পাঠানো গুণ্ডাবাহিনী। তাঁরা গাছ কেটে অভিজিতের বাড়ির গ্যারেজের উপরে ফেলে দেয়। এরপর অভিজিৎ এবং বিশ্বজিৎ প্রতিবাদ করতে গেলে গুণ্ডাবাহিনী তাঁদেরকে ব্যাপক মারধর করেন। মেরে ফেলারও হুমকি দেন। এরপরেই বিশ্বজিৎ পরেশ-সহ তিনজনের বিরুদ্ধে নারকেলডাঙা থানায় খুনের চেষ্টার মামলা রুজু করেন। সেই মামলায় বৃহস্পতিবার জামিন পেয়েছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল-সহ অভিযুক্ত দুই কাউন্সিলর।

তবে আগাম জামিন পেলেও তিনটি শর্ত মানতে হবে অভিযুক্তদের বলে জানিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। প্রথমত, শীতলাতলা লেনে তাঁরা কেউ প্রবেশ করতে পারবেন না। দ্বিতীয়ত, তদন্তে সহযোগিতা করতে হবে এবং তৃতীয়ত, এই মামলার কোনও সাক্ষীকে প্রভাবিত করা যাবে না। এদিকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে রাজ্যের শাসকদলের রোষানলের শিকার হয়েছিলেন বিরোধী নেতা-কর্মীরা। অশান্ত হয়ে উঠেছিল রাজ্যের জেলাগুলি। তখনই কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ খুন হন। সেই তদন্তভার পড়েছিল সিবিআইয়ের উপর।

১৮ বছরের সম্পর্কের ইতি! ‘তোমার সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি’, কার উদ্দেশ্যে বললেন বিরাট?

প্রকাশ‍্যে রাস্তায় মহিলাকে মারধর, ভাইরাল ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

রাজনীতিতে নামতে চাপ দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা, আজ তামিলনাড়ুর ‘হবু’ মুখ্যমন্ত্রী বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

সবচেয়ে বেশি ভোট পেয়ে রাজ্যে প্রথম মাটিগাড়া-নক্সালবাড়ি আসনের বিজেপি প্রার্থী, দ্বিতীয়-তৃতীয় কারা?

তাপপ্রবাহে বাড়ছে নীরব স্বাস্থ্যসঙ্কট, সতর্ক করলেন চিকিৎসকেরা

লাইভ ম্যাচে জয় শ্রী রাম! পকেট থেকে চিরকুট বের করে কী বার্তা দিলেন আইপিএল ক্রিকেটার?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’-এর অভিযোগ