তৃণমূলের সাংসদ পদ থেকে আচমকাই ইস্তফা লুইজিনহো ফ্যালেরিওর

তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে আচমকাই ইস্তফা দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেরিও। ব্যক্তিগত কারণ দেখিয়েই পদত্যাগ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয় নির্বাচন কমিশন(Election Commission) তৃণমূল কংগ্রেসের(TMC) জাতীয় দলের তকমা কেড়ে নেওয়ার ২৪ ঘন্টা কাটার আগেই আচমকা সেই দলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেরিও(Luizinho Faleiro)। মঙ্গলবার তিনি দিল্লি গিয়ে দেখা করেন রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে। সেই সাক্ষাতেই তিনি উপরাষ্ট্রপতির হাতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে নিজের ইস্তফাপত্র তুলে দেন। এই ঘটনার পরে তৃণমূলের অপর রাজ্যসভার সাংসদ জহর সরকার(Jawhar Sarkar) জানাচ্ছেন,‘লুইজিনহোর ফেলেইরো বহুদিন ধরে আসছিলেন না। শরীরটা খারাপ বোধ হয়। উনি আমার চেয়েও বয়সে বড়। পদত্যাগ করাটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

আরও পড়ুন কুড়মি আন্দোলনে এখনই কেন্দ্রীয় হস্তক্ষেপ নয়, কথা মমতা ও রেলমন্ত্রীর

অন্যদিকে এদিন ইস্তফা দেওয়ার পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লুইজিনহো ফ্যালেরিও জানান,‘আমি রাজ্যসভার সাংসদ পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দিয়েছি।’ উল্লেখ্য, তৃণমূলের তরফে লুইজিনহোকে রাজ্যসভায় পাঠানো হয়েছিল বাংলার কোটা থেকে। অর্থাৎ তিনি গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সেখানকার বাসিন্দা হলেও তাঁকে বাংলা থেকে রাজ্যসভায় পাঠানো হয়েছিল। ২০২৬ সালে ফেলেইরোর সাংসদ পদের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু তার প্রায় তিন বছর আগে কেন তিনি এদিন পদত্যাগ করে দিলেন। ২০২১ সালের কংগ্রেস ছেড়ে ফেলেইরো নাম লেখান মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে। ওই বছরই ২৯ সেপ্টেম্বর কলকাতায় এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সদলবদলে তৃণমূলে যোগদান করেন ফেলেইরো। নভেম্বর মাসেই তাঁকে রাজ্যসভার সাংসদ পদে মনোনয়ন দেওয়া হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তিনি। পাশাপাশি সর্বভারতীয় সংগঠনে তাঁকে সহ-সভাপতির পদ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন বড় ধাক্কা DA আন্দোলনকারীদের, পিছিয়ে গেল সুপ্রিম শুনানি

ওই সময় তৃণমূলের তরফে জানানো হয়েছিল, লুইজিনহো রাজ্যসভার সাংসদ হলেও, গোয়া বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু শেষ পর্যন্ত ফেলেইরো ভোটে লড়েননি। ২০২২ সালের গোয়া বিধানসভা নির্বাচনে লড়াই করলেও ভাল ফল করতে পারেনি তৃণমূল। বর্তমানে গোয়া তৃণমূলের পর্যবেক্ষক পদে রয়েছেন প্রাক্তন সাংসদ কীর্তি আজাদ। তৃণমূল সূত্রে খবর, ফেলেইরোর ইস্তফা প্রসঙ্গে কোনও খবর ছিল না তাঁর কাছেও। ফেলেইরোর পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূল সাংসদের সংখ্যা কমে দাঁড়াল ১২-তে। যদিও এই আসনে উপনির্বাচন হলে, বিধানসভায় বিধায়ক সংখ্যার হিসাবে তা সহজেই জিতে নেওয়ার কথা তৃণমূলেরই। ফেলেইরোর আচমকা পদত্যাগের কারণ এখনও স্পষ্ট নয়। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে গোয়ার বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করেছিল এই সদ্য পদত্যাগী এই নেতার। এমনকি গোয়া তৃণমূলের রাজ্য কমিটিতেও তাঁকে বা তাঁর অনুগামীদের জায়গা না দেওয়ায় ক্ষুব্ধ ছিলেন তিনি। পরবর্তী কালে তৃণমূলের কর্মকাণ্ডে আর সক্রিয় ভাবে দেখা যেত না ফেলেইরোকে।

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে