রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন মিটে গিয়েছে। এখন শুধুই ফলাফলের অপেক্ষা। আর তার মধ্যেই কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক করার পাশাপাশি গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের প্রাক্তন ডিজি রাজীব কুমার এখন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। এবার তাঁকে দমদম–ব্যারাকপুর সাংগঠনিক জেলার গণনা পর্যবেক্ষক করা হল। শুধু দমদম–ব্যারাকপুর নয়, রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা ধরে ধরে গণনা পর্যবেক্ষক নিয়োগ করা হল।

এদিকে আজ, শনিবার ভার্চুয়াল বৈঠকে বসেন মমতা–অভিষেক। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইন্টারনাল রিপোর্ট তৈরি করা হয়েছে। সেখানে স্পষ্টভাবে উঠে এসেছে, তৃণমূল কংগ্রেস ২০০ আসন পার করে ক্ষমতায় আসছে। ওই বৈঠকেই গণনার দিন জেলাভিত্তিক পর্যবেক্ষক নিয়োগের কথা বলা হয়েছে। সেখানেই রাজীবের দায়িত্বের কথা আলাদা করে উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। দক্ষিণ দিনাজপুর– জয়প্রকাশ মজুমদার, মালদা–দোলা সেন, পলিটেকনিক কলেজ–নাদিমুল হক, জঙ্গিপুর–আসিফ ইকবাল, বহরমপুর প্রতিকুর রহমান এবং সুখেন্দুশেখর রায়, বীরভূম–শতাব্দী রায়, বাঁকুড়া–সুশান্ত ঘোষ, বিষ্ণুপুর–জীবন সাহা, ঝাড়গ্রাম–অরূপ চক্রবর্তী।

অন্যদিকে বেশ কিছু টেকনিক্যাল বিষয় এজেন্টদের বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে যোগ দেন তৃণমূলের সব কাউন্টিং এজেন্ট। সেখানেই ঘাটাল সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে অভিনেতা–সাংসদ দীপক অধিকারীকে (দেব) এবং মেদিনীপুরে সাংগঠনিক জেলার গণনা পর্যবেক্ষক করা হয়েছে জুন মালিয়াকে। পশ্চিম বর্ধমান–বাবুল সুপ্রিয়, উত্তর ২৪ পরগনা–সৌগত রায়, পার্থ ভৌমিক, বারাসত–রথীন ঘোষ, পূর্ব বর্ধমান– কীর্তি আজাদ, রাসবিহারী হালদার, কলকাতা উত্তর–সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিবেক গুপ্ত, কুণাল ঘোষ, স্বপন সমাদ্দার, দক্ষিণ কলকাতা–অরূপ বিশ্বাস, ববি হাকিম, হাওড়া–পুলক রায়, অরূপ রায়, কৈলাশ মিশ্র, গৌতম চৌধুরী, হুগলি– কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

গত ৩১ জানুয়ারি রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজির পদ থেকে অবসর নেন রাজীব। এরপরে চলতি মাসেরই ৭ তারিখ রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নেন রাজ্যের প্রাক্তন পুলিশপ্রধান। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল যখন বের হতে চলেছে তখন তিনি দমদম–ব্যারাকপুর সাংগঠনিক জেলার গণনা পর্যবেক্ষক। রাণাঘাট–শঙ্কর সিং, দেবাশিস গঙ্গোপাধ্যায়, পূর্ব মেদিনীপুর–সায়নী ঘোষ, ঋজু দত্ত এবং দক্ষিণ ২৪ পরগনা–অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে অভিষেক বলেন, ‘‌দক্ষিণ ২৪ পরগনা আমি দেখে নেব। একজনও সাধারণ পর্যবেক্ষক কিংবা পুলিশ পর্যবেক্ষক পার পাবে না। সংবিধান বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত তাদের প্রত্যেকের বিরুদ্ধেই আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।’‌

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

বড়সড় সঙ্কটে CINTAA, পুনম ও পদ্মিনীকে দায়ী করে পদত্যাগ করলেন সংগঠনের ১১ সদস্য

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

স্বাধীনতা দিবসের পরেই বাড়ছে পাউরুটির দাম, কত টাকা খরচ বাড়বে?

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘জেল কে তালা টুটেঙ্গে…’, ফের জেএনইউতে উমর খালিদের মুক্তির দাবিতে উঠল শ্লোগান

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম