রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ! পুজোর মুখে খড়্গপুর ডিভিশনে বাতিল একাধিক লোকাল-এক্সপ্রেস 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের চেঙ্গাইল ইয়ার্ডে সংস্কারকাজের জন্য পুজোর মুখে রেল পরিষেবায় বড়সড় প্রভাব পড়তে চলেছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত খড়গপুর ডিভিশনের বিভিন্ন রুটে একাধিক লোকাল এবং দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। ফলে পুজোর আগে এবং পুজোর সময়ে যাত্রীদের ভোগান্তি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার খড়্গপুর ডিভিশনের তরফে জানানো হয়েছে, সংস্কারকাজের কারণে ওই দু’সপ্তাহের বিভিন্ন দিনে প্রায় ৪০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। বাতিলের তালিকায় রয়েছে হাওড়া-খড়্গপুর, হাওড়া-মেদিনীপুর, মেদিনীপুর-হাওড়া, হাওড়া-মেচেদা, মেচেদা-হাওড়া, হাওড়া-পাঁশকুড়া এবং পাঁশকুড়া-হাওড়া রুটের একাধিক ট্রেন। ফলে প্রতিদিনের যাতায়াতের পাশাপাশি পুজোর কেনাকাটা এবং বিভিন্ন কাজে বেরোনো যাত্রীদের সমস্যায় পড়তে হতে পারে। শুধু লোকাল নয়, আগামী ৯,১০ এবং ১১ অক্টোবর একাধিক গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাওরা-বারবিল এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস, হাওড়া-দিঘা এক্সপ্রেস, হাওড়া-পুরী এক্সপ্রেস, হাওড়া-জগদলপুর এক্সপ্রেস, হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস এবং হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস। বাতিলের তালিকায় রয়েছে শালিমার-ভোজুডিহ এক্সপ্রেস এবংসাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেসও।

আরও পড়ুনঃ বিশ্বকর্মা পুজোর দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা

এছাড়াও ১০ অক্টোবর হাওড়া-খড়গপুর মেমু এবং ১১ অক্টোবর খড়গপুর-হাওড়া মেমু বাতিল থাকবে। পুজোর সময়ে যাত্রীদের চাপ বাড়ার কথা মাথায় রেখে যাত্রীদের ট্রেনের সময়সূচী দেখে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই